দিনাজপুর প্রতিনিধি।।পুর্বের টেন্ডারকৃত পেঁয়াজ রফতানির অনুমতি দেয়ায় ১২দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ২৯ হাজার ৬০০ কেজি পেঁয়াজ নিয়ে ভারত থেকে দুটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে।এরমধ্য দিয়ে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হয় এই বন্দরে।

আমদানিকারকরা মনে করছেন,এতে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ যেমন বাড়বে তেমনি এর দামও কমে আসবে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানান, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সঙ্কটের অজুহাতে গত ৭ ডিসেম্বর থেকে ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়।সেই সাথে পুর্বের টেন্ডারকৃত পেঁয়াজ রফতানিও তারা বন্ধ করে দেয়।ভারতের এই হঠকারী সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়ে বন্দরের উভয় দেশের ব্যবসায়ীরা।ক্ষতি থেকে বাঁচতে পুর্বের টেন্ডারকৃত পেঁয়াজ রফতানির অনুরোধ জানানো হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে।

ইতোমধ্যে পুর্বের টেন্ডারকৃত পেঁয়াজগুলো রফতানির সিন্ধান্ত নিয়েছে ভারত।আজ সেই সিদ্ধান্তের ফলে পুর্বের টেন্ডারকৃত ২ ট্রাক পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।বাকি পেঁয়াজগুলো ধীরে ধীরে দেশে প্রবেশ করবে।সেই সাথে পুরানো এলসির পেঁয়াজ রফতানির বিষয়ে শিগগিরই ভারতের পক্ষ থেকে সিদ্ধান্ত জানা যাবে।পেঁয়াজ আমদানি শুরুর ফলে দেশে পেঁয়াজের যে দাম উদ্ধমুখি হয়েছিল সেটি নিয়ন্ত্রনে চলে আসবে বলেও মনে করেন বন্দরের ব্যবসায়ীরা।

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed