নিজস্ব প্রতিবেদক।।তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১২টি দেশের বাজার থেকে বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া নানা ব্র্যান্ডের পোশাক তুলে নেওয়া হচ্ছে বলে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।তবে এই সংবাদ ‘ভুল’ উল্লেখ করেন তিনি বলেন ‘এমন ভুল সংবাদের জন্য সেই পত্রিকার কাছে জবাবদিহিতা চাওয়া হবে।’

রবিবার (৫ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী একথা বলেন।

এসময় বিএনপির অবরোধ কর্মসূচি নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী।তিনি বলেন, ‘বিএনপির কর্মসূচি ঘোষণা,আর নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘোষণার মধ্যে কোনও পার্থক্য নাই। তারা তালেবান,ইসরায়েল স্টাইলে হামলা চালাচ্ছে।তারা এখন অনলাইনে কর্মসূচি দিচ্ছে।’

যে কেউ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে উল্লেখ করে তিনি বলেন,কিন্তু এরা (বিএনপি) অবরোধের নামে মানুষের জানমালের উপর হামলা চালাচ্ছে।এখন ইসরায়েলি বাহিনী গাজায় হামলা করছে,একইরকমভাবে বিএনপি-জামায়াত হামলা চালাচ্ছে।’

বিএনপি গাজায় হামলা-বর্বরতা নিয়ে এখন পর্যন্ত একটি শব্দও উচ্চারণ করেনি বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী।তিনি বলেন,বিএনপি এখন আর রাজনৈতিক দল নাই,তারা সন্ত্রাসী দল হিসেবে পরিচিত হয়ে গেছে।এই সন্ত্রাসী দলকে আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।’

তিনি বলেন,বিএনপি শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড করেই ক্ষান্ত নয়, তারা গুজবও রাটাচ্ছে।যারা বিদেশে বসে এসব গুজব ছড়াচ্ছে,তাদের সেই দেশেই আইনের আওতায় আনা হবে। সেইসব দেশে বাংলাদেশের হাইকমিশনের সাথে যোগাযোগ করছে সরকার।একইসঙ্গে সেই দেশের বাঙালি কমিউনিটিও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

সম্প্রতি গ্রেফতার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির জন্য যেই বিশিষ্ট ব্যক্তিরা বিবৃতি দিয়েছেন,তারা বিএনপিপন্থি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed