নিজস্ব প্রতিবেদক।।যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ১১তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সামরিক সংলাপ হতে যাচ্ছে আগামী ১১ ও ১২ ডিসেম্বর। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।এতে বলা হয়,ওই সামরিক সংলাপে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল অংশ নেবে। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন। উল্লেখ্য,এই সামরিক সংলাপ দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ।এ ছাড়া এই সংলাপে উভয় দেশের সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। সংলাপে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত,প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম সংশ্লিষ্ট বিষয়াদি,দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা কার্যক্রম,প্রশিক্ষণ,পরিদর্শন,যৌথ অনুশীলন ও মহড়া,কর্মশালাসহ নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি আলোচনা হবে।প্রতিনিধিদলে সেনা,নৌ ও বিমান বাহিনী ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ কোস্টগার্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। Post navigation দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন সশস্ত্র বাহিনীতে ব্রিটিশ সামরিক আইন সংস্কারের দাবিসহ ৫ দফা রূপরেখা দিয়েছে-জাস্টিস ফর কমরেডস’