বরিশাল জেলা প্রতিনিধি।।বরিশাল সদর উপজেলার ৬নং জাগুয়া ইউনিয়নের হোগলা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ আজ সকাল ১১.০০ মিঃ সময় অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ মার্চ) দিনব্যাপী,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ- বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতিএডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেনঃ-বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোগলা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও ৬ নং জাগুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম শাহীন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা,দৌড় প্রতিযোগিতা,দড়ি লাফ,পাতিল ভাঙ্গা,আবৃত্তি,নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। Post navigation পরিবেশ অধিদপ্তরের পরিচালক আব্দুল হালিম স্ট্যান্ড রিলিজ ঝালকাঠিতে ১২০ টাকা খরচ করে পুলিশে চাকুরী পেল ২৬ তরুন তরুনী