নিজস্ব প্রতিবেদক।।ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। মঙ্গলবার (১৮ জুলাই) টুইটারে গোয়েন লুইস বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর অফিস। সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রত্যেকের মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষিত করার আহ্বান জানান তিনি। কেন্দ্রে গিয়ে মার খেলেন হিরো আলমকেন্দ্রে গিয়ে মার খেলেন হিরো আলম এর আগে, সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম হামলার শিকার হন। Post navigation পুলিশ সুপার (এসপি) পদ-মর্যাদায় ২৪ কর্মকর্তাকে বদলি বিএসএমএমইউ (সংশোধন) আইন, ২০২৩’–এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন