হাসপাতালে চলমান পরিদর্শন চলবে-স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী,সামন্ত লাল

রাজশাহী প্রতিনিধি।।স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন,অভিযান কথাটা একটু অন্য রকম শোনায়। অভিযান তো হয় চোর ধরতে গেলে,জঙ্গি ধরতে গেলে। হাসপাতালে চলমান পরিদর্শন চলবে।কোনো হাসপাতাল পূর্বশর্ত ছাড়া কোনোভাবেই চলতে পারবে না।আজ সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরে চট্টগ্রাম ও সিলেট ঘুরেছি।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভালো লাগল।অন্যগুলোর তুলনায় এই হাসপাতাল অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন।মেডিকেল কলেজ শুধু চিকিৎসার জন্য নয়; এখানে শিক্ষা,গবেষণা সবই হয়ে থাকে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,রাজশাহীতে একটি ডিস্ট্রিক্ট হাসপাতাল (সদর হাসপাতাল) আছে,অত্যন্ত সুন্দর,কিন্তু খালি পড়ে আছে। আমরা চেষ্টা করব সেটিকে সচল করার।এটি সচল করে এখানকার রোগীর চাপ কমানোর চেষ্টা করব।কিছু জনবলের ঘাটতি আছে,এগুলোর সমাধান করতে পারব।’

বেসরকারি হাসপাতালের সেবা সম্পর্কে সামন্ত লাল সেন বলেন,একটা অপারেশন করতে যা যা দরকার,সেটা ছাড়া কোনো বেসরকারি হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে না। আর সেখানে অপারেশন করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে, সেই দায়িত্ব ওই হাসপাতাল এবং চিকিৎসককেই নিতে হবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের দৌরাত্ম্য ও সাংবাদিক প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ রকম যদি কারও কাছে কোনো অভিযোগ থাকে, তাহলে বলবেন। সেটা আমরা দেখব।’ ষসম্প্রতি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের কাছে রোগীর স্বজনের নির্যাতনের প্রসঙ্গে তিনি বলেন, ‘ওটার ব্যাপারে আমি জানি না।হাসপাতাল কর্তৃপক্ষ সেটা দেখবে।’

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন দুই দিনের সরকারি সফরে রাজশাহী ও নওগাঁ আসেন।গতকাল রোববার প্রথম দিন নওগাঁ এবং দ্বিতীয় দিন আজ রাজশাহী সফর করেন।এরপর দুপুরে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

  • Related Posts

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    রাজশাহী ব্যুরো: রাজশাহীর হড়গ্রাম বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যার পর এক সাংবাদিক দম্পতির বাসায় রহস্যজনক ঘটনা ঘটেছে।এতে দম্পতির স্ত্রী রওশন আরা (৫০) নিহত হয়েছেন। তার স্বামী,সাংবাদিক গোলাম কিবরিয়া কামাল (৫৫) আহত…

    রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত, পুলিশকে বিক্ষুব্ধ জনতার ধাওয়া

    রাজশাহী প্রতিনিধি।।রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় রোববার বিকেলে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন।রাজশাহী থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘রাজকীয় পরিবহন’ বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।আহতদের হাসপাতালে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন