বরিশাল জেলা প্রতিনিধি।।ঢাকা থেকে বরিশালগামী পারাবাত-১২ লঞ্চে যাত্রীদের টাকা চুরির সময় রিপন নামে একজনকে আটক করেছে লঞ্চ কর্তৃপক্ষ। পরে জানা যায় তিনি হত্যা মামলার পলাতক আসামি।

শনিবার এমভি পারাবাত-১২ লঞ্চে এ ঘটনা ঘটে। চুরি করার সময় লঞ্চের সিসিটিভি নিয়ন্ত্রণকারীরা তাকে শনাক্ত করে।

আটক রিপনের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পায়রাগঞ্জে।

লঞ্চ কর্তৃপক্ষ জানায়, সিসিটিভি নিয়ন্ত্রণকারীরা দেখতে পান এক ব্যক্তি যাত্রীদের ব্যাগ হাতিয়ে টাকা নিয়ে যাচ্ছেন। এমন সময় লঞ্চের স্টাফরা তাকে আটক করে বরিশাল নৌ-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভোর ছয়টার সময় নৌ-পুলিশের সদস্যরা রিপনকে আটক করেন। এসময় তার সঙ্গে তার স্ত্রী ছিলেন।

বরিশাল নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানাত জামান বলেন, লঞ্চে চুরির ঘটনায় রিপন নামের একজনকে থানায় আনা হয়েছে। তার সঙ্গে তার স্ত্রীও আছে। খোঁজ নিয়ে জানতে পেরেছি রিপন পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলার পলাতক আসামি।

তিনি বলেন, লঞ্চে যাদের টাকা চুরি করেছে তারা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেবো। নয়তো মির্জাগঞ্জ থানায় সোপর্দ করা হবে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, হত্যা মামলায় রিপন নামের এক আসামিকে আমরা খুঁজছি। আজ সেই আসামিকে বরিশাল নৌ-পুলিশ একটি চুরির ঘটনায় আটক করেছে।

By admin

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed