‘স্যার, ২ হাজার টাকা পাঠাচ্ছি, পরে বাকি ৩ হাজার টাকা পাঠাব কাল-অডিও ফাঁস এস আই ক্লোজড

রাজশাহী প্রতিনিধি।।রাজশাহীর উপপরিদর্শকের (এসআই) ঘুষ চাওয়ার বেশ কয়েকটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব অডিওতে আসামির সঙ্গে ঘুষের টাকা নিয়ে দেনদরবার করতে শোনা যায়। এ ঘটনার পর আজ বৃহস্পতিবার বিকেলে মো. ওয়ারেশ নামের ওই এসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

রাজপাড়া থানা সূত্রে জানা গেছে,৩ নভেম্বর নগরের আইডিবাগান পাড়া এলাকার সম্রাট নামের এক যুবককে মারপিটের অভিযোগে চারজনের নামে একটি মামলা হয়। এসআই ওয়ারেশ মামলাটি তদন্তের দায়িত্ব পান। তখনই তিনি আসামিদের সঙ্গে কথা বলে ঘুষের বিনিময়ে গ্রেপ্তার করেননি বলে অভিযোগ উঠেছে। পরে ৭ নভেম্বর আসামিরা আদালত থেকে জামিন নেন।

এ বিষয়ে কথা বলার জন্য এসআই ওয়ারেশের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, ঘুষ চাওয়ায় তাঁর থানার একজন পুলিশের এসআইকে পুলিশ লাইনসে পাঠানো হয়েছে।

যা আছে অডিওতে
ছড়িয়ে পড়া তিনটি অডিও প্রতিবেদকের কাছে এসেছে। এর একটিতে ঘুষের টাকা নেওয়ার জন্য এসআই ওয়ারেশকে মুঠোফোন নম্বর দিতে শোনা যায়।
ওই অডিওর কথোপকথনটি ছিল

– ‘এই কত পাঠাচ্ছ, এটার জন্য তুমি আমারে..।’
– ‘স্যার, ২ হাজার টাকা পাঠাচ্ছি, পরে বাকি ৩ হাজার টাকা পাঠাব কাল। এটার জন্য কোনো টেনশন নাই স্যার।’
– ‘যদি ওই রকম মনোভাব রাখ তাহলে তো সমস্যা ভাই। কী শুনব তোমার কথা… এই এখন ৫ হাজার টাকা মিলিয়ে দাও।’
– ‘আমি কালকেই আবার ৩ হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি। এখন ২ হাজার টাকা ম্যালা কষ্টে জোগাড় করেছি স্যার।’
– ‘ধুর ব্যাটা…।’

আরেক অডিওতে রাফি নামের এক ব্যক্তিকে ফোন করে এসআই ওয়ারেশকে টাকা চাইতে শোনা যায়। ঘুষ নিয়ে কথা বলার সময় থানার ওসির জন্যও ‘বাজেট’ রাখতে বলতে শোনা যায়। অডিওর কথপোকথনটি ছিল—

–‘মীমাংসার জন্য খরচ পানি দেওয়া লাগবে স্যার।’
–‘আর শোন, আর একটা কথা বলি। এটা তো ওসি স্যারই ছাড়া করা যাবে না। তুমি ওসি স্যারের জন্য একটা বাজেট রাইখো। বোঝাইতে পারছি। ওটা আমার মাধ্যমে আমি স্যারকে দিয়ে দিবনি যে এই কাহিনি। কালকে যখন ফোনটা দিবে…। আচ্ছা তাহলে ঘুমাও।’
– ‘আচ্ছা স্যার। ঠিক আছে। সামনাসামনি কথা হবে।’
– ‘ আমি তো বলছিলাম যে তোমাদের যেটা দেখার দেখিবো। বিশ্বাস পেয়েছ তো।’
–‘হ্যাঁ, হ্যাঁ, স্যার। অবশ্যই বিশ্বাস আছে বলেই তো বাড়িতেই ছিলাম।’
– ‘তোমাদের সঙ্গে সম্পর্ক আছে। পরিচিত লোকগুলোকে তো আর হয়রানি করা ঠিক না।’
– ‘আচ্ছা স্যার, ঠিক আছে।’

আরেকটি অডিওর কথপোকথনটি ছিল

–‘ওই যে এই মোড়ে আছি, তোমার বাসা পর্যন্ত আমি যাব না, কথা বোঝ নাই। চায়ের দোকানের এই দিকে আছি দেখা করে যাও।’
–‘স্যার, টাকাটুকা একেবারে কাছে নেই। অবস্থা খুব খারাপ স্যার।’
–‘জামিন নিছ, এটা স্বাভাবিক।’
– ‘আপনি একটা কথা বলছেন, সবই ঠিক আছে।’
– ‘শোন, আমি কথা বলি। আমার সঙ্গে ফোর্সের চা-নাশতা খাওয়া লাগবে। তাঁরা তো বেশি আপত্তি করে নাই।’
– ‘স্যার, স্যার, আমি ধরেন আপনাদের কোনো কথা ফেলব না। যেটা বলবেন, সেটাই করব। একটা দিন সময় দিন স্যার।’
–‘এই দিকে কি কোনো পরিচিত লোক নাই। এই মোড়ের কোনো দোকানদারের সঙ্গে পরিচয় নাই। আকাম করার সময় তো অবশ্যই করতে পারো। সামান্য একটা আবদার করলাম, সেটা তুমি এড়িয়ে যাচ্ছ।’

–‘স্যার আপনার আবদার আমি ফেলব না তো। আমি জবান দিলাম, কালকেই দিব।’

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. রফিকুল আলম বলেন, ঘুষ নেওয়ার অভিযোগে ওই এসআইকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে। পরবর্তী অনুসন্ধান সাপেক্ষে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন