নিজস্ব প্রতিবেদক।।স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংশোধিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।৫ ক্যাটাগরির শূন্য পদে মোট ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে।গত রোববার এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১০ এপ্রিল থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের রাজস্ব খাতভুক্ত এসব শূন্য পদে অনলাইনে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে,স্বাস্থ্য শিক্ষা বিভাগের গত ২০ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ/০৩ জুন ২০২৪ তারিখের ৫৯.০০.০০০০.১০৪. ১১.০০১.২৩.৭৯৬ নম্বর স্মারকে জারিকৃত (০৭ জুন-২০২৪ তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যেসব প্রার্থী এর আগে আবেদন করেছেন,তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই; তাঁদের প্রার্থিতা বহাল থাকবে। পদের নাম,গ্রেড ও বেতন স্কেল ১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৬ শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলা ৪৫ শব্দসহ ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ৩০ ও বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ থাকতে হবে। গ্রেড: ১৩ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা ২. পদের নাম: কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৩ শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। বেতন গ্রেড: ১৪ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা ৩. পদের নাম: ক্যাশিয়ার পদসংখ্যা: ১ শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন গ্রেড: ১৪ বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা ৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ১৬ শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ, বাংলায় ২০ শব্দসহ কম্পিউটারের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন গ্রেড: ১৬ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা ৫. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ২০ শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন গ্রেড: ২০ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা আবেদন ফি ১ থেকে ৪ নম্বর পদের আবেদন ফি ১১২ টাকা। আর ৫ নম্বর পদের আবেদন ফি ৫৬ টাকা। আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৫,বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে। Post navigation বিসিএসের সিলেবাস বদলানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে অমৃত`র কর্মসংস্থানে স্বচ্ছল কয়েক হাজার পরিবার