স্বাধীনতার ৫২ বছর পর সরকার ৫৫টি পরিত্যক্ত বাড়ি বা সম্পত্তি উদ্ধারের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক।।স্বাধীনতার ৫২ বছর পর সরকার ৫৫টি পরিত্যক্ত বাড়ি বা সম্পত্তি উদ্ধারের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ঢাকা শহরেই রয়েছে ৫১টি বাড়ি। ঢাকার পরিত্যক্ত বাড়ির দখলদারদের তালিকায় বড় ব্যবসায়িক গোষ্ঠী, আবাসন প্রতিষ্ঠান,এমনকি সরকারি কর্মকর্তাও রয়েছেন। বেদখল হওয়া এসব বাড়ি উদ্ধার করে সেখানে সরকারের বিভিন্ন দপ্তর স্থাপনের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে।

আইন অনুযায়ী,পরিত্যক্ত সম্পত্তি সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকার কথা।পরিত্যক্ত সম্পত্তি বলতে সেই ব্যক্তির মালিকানাধীন সম্পত্তি বোঝায়,যিনি মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে অনুপস্থিত ও সন্ধানহীন। অন্যভাবে বলা যায়, ১৯৭১ সালের ২৫ মার্চের পর যেকোনো সময়ে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে অথবা সামরিক সংঘাতে লিপ্ত থাকা কোনো নাগরিকের সম্পত্তি।

সহজ করে বললে,মুক্তিযুদ্ধের সময় যেসব নাগরিক তাঁদের বাড়ি বা সম্পত্তি ফেলে চলে গেছেন,স্বাধীনতার পর রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সেসব সম্পত্তিকে পরিত্যক্ত সম্পত্তি ঘোষণা করা হয়।

বর্তমানে যাঁরা সরকারি পরিত্যক্ত সম্পত্তিতে বসবাস করছেন, তাঁদের কাছ থেকে সম্পত্তি দখলে নেবে সরকার।কেউ যদি সম্পত্তি নিজের প্রমাণ করতে পারেন,তাহলে তাঁর কাছ থেকে জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
কাজী ওয়াছি উদ্দিন, গৃহায়ণ ও গণপূর্তসচিব

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নথির তথ্য অনুযায়ী,বেদখল হওয়া ঢাকার ৫১টি পরিত্যক্ত বাড়ির মধ্যে মোহাম্মদপুর এলাকাতেই রয়েছে ২৩টি।মিরপুরে আছে ১০টি,মতিঝিলে ৩টি, পল্টনে ৩টি,লালবাগে ৩টি,শাহবাগে ১টি,লালমাটিয়ায় ১টি, মগবাজার দিলু রোডে ১টি, নিউ ইস্কাটনে ১টি, তেজগাঁওয়ে ১টি,সূত্রাপুরে ১টি,শাঁখারাজীবাজারে ১টি,নন্দলাল দত্ত লেনে ১টি এবং আর কে মিশন রোডে ১টি।এর মধ্যে নিউ ইস্কাটনের পরিত্যক্ত বাড়িটির আয়তন এক বিঘার বেশি। পল্টনের বাড়িটি (৩/৫ পুরানা পল্টন) সাড়ে ২৬ কাঠা, শাহবাগের (৭ ময়মনসিংহ রোড) বাড়িটি ২২ কাঠা এবং সূত্রাপুরের বাড়িটি প্রায় ২০ কাঠা।

এ ছাড়া চট্টগ্রাম,নারায়ণগঞ্জ,খুলনা ও লালমনিরহাটে একটি করে পরিত্যক্ত বাড়ি চিহ্নিত করেছে সরকার।সব মিলিয়ে মোট ৫৫টি বাড়ি এ বছরের মধ্যেই উদ্ধার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসব বাড়ি অধিগ্রহণ করতে গত মার্চ মাসে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে গণপূর্ত অধিদপ্তর,রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়।এরপর সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা কয়েক দফায় পরিত্যক্ত বাড়িগুলো সরেজমিনে দেখে এসেছেন। পরিত্যক্ত এসব বাড়ির জমির দাম নির্ধারণ করতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ইতিমধ্যে বৈঠকও করেছেন তাঁরা।

‘একসময় জমিটি পরিত্যক্ত সম্পত্তি ছিল।পরে অবমুক্ত করা হয়েছে। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন।এই জমির মালিক এখন আমরা।’তিনি বলেন, এখন সরকার যদি সিদ্ধান্ত নেয়, সেখানে বহুতল ভবন করবে,জমি অধিগ্রহণ করবে, দেশের স্বার্থে সরকার যদি এমন সিদ্ধান্ত নেয়, তবে বাধা দেব না, মেনে নেব।’এম এন এইচ বুলু, বিএনএস গ্রুপের চেয়ারম্যান

বিষয়টি নিয়ে গত মার্চের শেষ সপ্তাহে গৃহায়ণ ও গণপূর্তসচিব কাজী ওয়াছি উদ্দিনের সঙ্গে কথা বলেছে তখন তিনি বলেছিলেন,বর্তমানে যাঁরা সরকারি পরিত্যক্ত সম্পত্তিতে বসবাস করছেন,তাঁদের কাছ থেকে সম্পত্তি দখলে নেবে সরকার।কেউ যদি সম্পত্তি নিজের প্রমাণ করতে পারেন, তাহলে তাঁর কাছ থেকে জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ দেওয়া হবে।তিনি বলেন,ঢাকার যেসব পরিত্যক্ত সম্পত্তি সরকার উদ্ধারের উদ্যোগ নিয়েছে,সেসব জমি আয়তনে বেশ বড়। জমির অবস্থানও ভালো জায়গায়।

তবে গণপূর্ত মন্ত্রণালয় বলছে,এসব পরিত্যক্ত সম্পত্তির মধ্যে ৪৯টির বিষয়ে উচ্চ আদালতে মামলা চলছে।তবে মামলা চললেও এসব বাড়ি অধিগ্রহণে তা কোনো বাধা হবে না।এর কারণ হিসেবে মন্ত্রণালয় বলছে,সরকার যেকোনো পরিত্যক্ত সম্পত্তি যেকোনো যুক্তিসংগত,উপযুক্ত ও ন্যায়সংগত উপায়ে নিষ্পত্তি করতে পারে।এ ক্ষমতা আইনগতভাবে সরকারের রয়েছে।তবে আদালতের রায়ে কেউ জমির মালিক হয়ে থাকলে এবং তিনি উপযুক্ত প্রমাণ দেখাতে পারলে জেলা প্রশাসকের কাছ থেকে ক্ষতিপূরণ পাবেন।

সরকারি বিধি মোতাবেক পরিত্যক্ত সম্পত্তি বরাদ্দ দেওয়া ও পরিত্যক্ত সম্পত্তির রক্ষণাবেক্ষণ করার জন্য পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড রয়েছে।এ বোর্ডের তথ্য অনুযায়ী,শুধু ঢাকা শহরেই সাড়ে ছয় হাজারের মতো পরিত্যক্ত সম্পত্তির বাড়ি রয়েছে।এসব সম্পত্তির মধ্যে বেদখল হয়ে গেছে কতটি,সে তথ্য সুনির্দিষ্টভাবে বলতে পারেননি বোর্ডের কর্মকর্তারা।

প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, ঢাকায় বেদখল হওয়া ৫১টি পরিত্যক্ত সম্পত্তির বাড়ির কোনোটিতে বহুতল মার্কেট, কোনোটিতে হোটেল,বেসরকারি কলেজও গড়ে উঠেছে। অন্যদিকে দখলদারদের মধ্যে রয়েছে বিএনএস গ্রুপ,হ্যাক সিকিউরিটিজ কোম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

জমির মালিকানা নিয়ে উচ্চ আদালত থেকে রায় পেয়েছেন তাঁরা। তিনি বলেন,
শুনেছি সরকার এখন এই জমি অধিগ্রহণ করবে। সরকার যদি জমির সঠিক দাম দেয়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি জমির ন্যায্য দাম না দেওয়া হয়, তবে আমরা আদালতের আশ্রয় নেব।’
লায়েক আলী চৌধুরী, হ্যাক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক

সরেজমিনে যা দেখা গেল ,ঢাকার ৫১টি পরিত্যক্ত বাড়ির মধ্যে গত মার্চ মাসে ১৫টি বাড়ি ঘুরে দেখেছেন প্রথম আলোর এই প্রতিবেদক।এর মধ্যে মতিঝিল সিটি সেন্টারের পাশে ১২৬ মতিঝিল বাণিজ্যিক এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি রয়েছে। সেখানে চারতলা পুরোনো একটি ভবন রয়েছে। এই বাড়ি বিএনএস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এম এন এইচ বুলুর দখলে আছে।৭ দশমিক ৫ কাঠার ওপর গড়ে তোলা চারতলা ওই ভবনে মক্কা গ্রুপ,ইস্টার্ন ব্যাটারিজ,ফরচুন এয়ার ট্রাভেলস,মেসার্স নোভা ট্রাভেলসের কার্যালয় রয়েছে।

বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলু প্রথম আলোকে বলেন, ‘একসময় জমিটি পরিত্যক্ত সম্পত্তি ছিল। পরে অবমুক্ত করা হয়েছে।আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন।এই জমির মালিক এখন আমরা।’ তিনি বলেন, ‘এখন সরকার যদি সিদ্ধান্ত নেয়,সেখানে বহুতল ভবন করবে,জমি অধিগ্রহণ করবে,দেশের স্বার্থে সরকার যদি এমন সিদ্ধান্ত নেয়,তবে বাধা দেব না,মেনে নেব।’

রাজধানীর ৪ ও ৫ মতিঝিল বাণিজ্যিক এলাকায় বাংলাদেশ ব্যাংকের কাছে পাশাপাশি দুটি বাড়িও পরিত্যক্ত সম্পত্তি।প্রায় ১৯ কাঠা জমির ওপর সেখানে একটি চারতলা ও একটি একতলা ভবন করা হয়েছে।এটি এখন ‘হ্যাক সিকিউরিটিজ’ নামের একটি প্রতিষ্ঠানের কার্যালয়।হ্যাক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক লায়েক আলী চৌধুরী বলেন,জমির মালিকানা নিয়ে উচ্চ আদালত থেকে রায় পেয়েছেন তাঁরা। তিনি বলেন,শুনেছি সরকার এখন এই জমি অধিগ্রহণ করবে। সরকার যদি জমির সঠিক দাম দেয়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি জমির ন্যায্য দাম না দেওয়া হয়,তবে আমরা আদালতের আশ্রয় নেব।’

এসব সম্পত্তি দখলে নেওয়া সরকারের জন্য কঠিন হবে। কারণ,জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে। তিনি বলেন,ঢাকায় প্রতি কাঠা জমির দাম আকাশচুম্বী।

ফাওজুল কবির খান, সাবেক সচিব:-
মগবাজারের দিলু রোডের ৩৩ নম্বর বাড়িতে আটতলা আরকে টাওয়ার গড়ে তোলা হয়েছে।টাওয়ারটি করেছেন রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা। তবে পরিত্যক্ত ওই সম্পত্তির মালিক জীবন মিয়া নামের এক ব্যক্তি।তাঁর সঙ্গে চুক্তিতে ভবনটি করা হয়েছে।এমদাদুল হক ভরস বলেন,ওই জমি যে পরিত্যক্ত সম্পত্তি, তা তিনি জানতেন না।

আরকে টাওয়ারের তত্ত্বাবধায়ক জিন্নাত হাওলাদার জানান, আটতলা এই ভবনে মোট ২১টি ফ্ল্যাট আছে।এর মধ্যে ১১টি ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে। বাকিগুলোর কাজ বন্ধ রয়েছে।

শাহবাগে ময়মনসিংহ রোডের ৭ নম্বর বাড়িটিও পরিত্যক্ত সম্পত্তি।এখানে ২২ কাঠা জমির ওপর ছয়তলা দুটি ভবন নির্মাণ করা হয়েছে।

৩৮৮ নিউ ইস্কাটনের পরিত্যক্ত বাড়িটি এক বিঘা জমির ওপর। সেখানে দোতলা ভবনে শহীদ সাংবাদিক নিজাম উদ্দিন ও শহীদ সাংবাদিক নাজমুল হকের পরিবারের সদস্যরা বসবাস করছেন।২০১৯ সালে উচ্চ আদালতের রায়ে এই বাড়ি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়।তবে রায়ে দুই পরিবারকে সেখানে বসবাসের অধিকার দেওয়া হয়।

এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন,সরকারি উদ্যোগে ওই জায়গায় বহুতল ভবন নির্মাণের পর সেখানে অগ্রাধিকার ভিত্তিতে শহীদ পরিবারের সদস্যদের ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।

মোহাম্মদপুরের নূরজাহান রোডের ডি ব্লকের এম ৮ নম্বর প্লটটিও পরিত্যক্ত সম্পত্তি।এই জায়গা ঢাকা ওয়াসার পরিদর্শক হারুন অর রশিদের দখলে রয়েছে। ১ দশমিক ৮ কাঠার ওই জমিতে একটি পুরোনো তিনতলা ভবন রয়েছে। হারুন অর রশিদ অবশ্য ওই বাড়িতে থাকেন না।ভবনটি ভাড়া দিয়ে রেখেছেন।

হারুন প্রথম আলোর কাছে দাবি করেন,এ বাড়ির মালিকানা নিয়ে আদালত তাঁর পক্ষে রায় দিয়েছেন। মোহাম্মদপুরের তাজমহল রোডের সি ব্লকের ১১/১৮ নম্বর বাড়িটি ডা. মোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তির দখলে রয়েছে। সেখানে একটি চারতলা ভবন রয়েছে।মোফাজ্জল হোসেন বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন।মোহাম্মদ সোহেল নামের এক ব্যক্তি ওই বাড়ি দেখভাল করছেন।সোহেল দাবি করেন, এই বাড়ির মালিকানা নিয়ে মামলা নিষ্পত্তি হয়ে গেছে।জমির মালিকানা মোফাজ্জল হোসেন পেয়েছেন। তবে এই দাবির পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

পরিত্যক্ত সম্পত্তি সরকারের দখলে নেওয়ার উদ্যোগের বিষয়ে সাবেক সচিব ফাওজুল কবির খান এসব সম্পত্তি দখলে নেওয়া সরকারের জন্য কঠিন হবে।কারণ, জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে।তিনি বলেন,ঢাকায় প্রতি কাঠা জমির দাম আকাশচুম্বী।নিয়ম অনুযায়ী বর্তমান বাজারদরের তিন গুণ জমির ক্ষতিপূরণ দিতে হবে।একপর্যায়ে সরকারের সঙ্গে জমির বর্তমান মালিকের সমঝোতা হতে পারে। তবে আদালতেই বিষয়টির নিষ্পত্তি করা উচিত বলে মনে করেন তিনি।

  • এই সংক্রান্ত সংবাদ

    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    নিজস্ব প্রতিবেদক।।জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও রপ্তানি আয় সুরক্ষা ও আন্তর্জাতিক…

    বিস্তারিত পড়ুন

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    বিস্তারিত পড়ুন

    You Missed

    হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 19 views
    হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি

    এপস্টেইন ফাইলস: কিশোরী নির্যাতন ও ক্ষমতার ছায়া

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 37 views
    এপস্টেইন ফাইলস: কিশোরী নির্যাতন ও ক্ষমতার ছায়া

    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 35 views
    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 46 views
    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 47 views
    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 45 views
    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 39 views
    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 38 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 46 views
    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট: ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 52 views
    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট:  ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 53 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 38 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 43 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 56 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 43 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 31 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 17 views
    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 26 views
    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 21 views
    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 27 views
    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 15 views
    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 17 views
    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 39 views
    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 24 views
    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 20 views
    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 22 views
    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 20 views
    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 16 views
    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 23 views
    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 17 views
    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 3 views
    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 2 views
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 3 views
    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 5 views
    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 4 views
    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ