স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তরের পথের যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক।।স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তরের পথের যাত্রীরা।পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ।কেউ গণপরিবহনে আবার কেউ খোলা ট্রাকে,কেউ পিকআপভ্যান ও ব্যক্তিগত গাড়িতে ফিরছেন।এ কারণে গত দুই দিনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। তবে চাপ থাকলেও নেই যানজট।স্বাভাবিক গতিতে চলছে যানবাহন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র দেখা যায়।তবে সকালের তুলনায় বিকালে গাড়ির চাপ বেড়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম বলেন, ‘ঈদযাত্রায় এখনও কোথাও যানজট সৃষ্টি হয়নি।গাড়ির চাপ থাকলেও জট নেই।এ কারণে মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পারছেন।পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা যানজট নিরসনে সবসময় মাঠে আছি।আশা করি,এবার ঈদে মানুষকে যানজটের ভোগান্তি পোহাতে হবে না।’

কেউ গণপরিবহনে আবার কেউ খোলা ট্রাকে, কেউ পিকআপভ্যান ও ব্যক্তিগত গাড়িতে ফিরছেন

জানা গেছে, যানজট নিরসনে ঢাকামুখী যানবাহন বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে মহাসড়কের এলেঙ্গায় যাচ্ছে।আর এলেঙ্গা থেকে উত্তরবঙ্গমুখী যানবাহনগুলো দুই লেনের সড়ক হয়ে বঙ্গবন্ধু সেতু পার হচ্ছে।ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এই ১৩ কিলোমিটার সড়কে অন্যান্য বছরের তুলনায় এখনও তেমনটা চাপ পড়েনি।কোথাও যানজট সৃষ্টি হয়নি।

এদিকে, গণপরিবহনের পাশাপাশি ঘরমুখো মানুষরা জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপভ্যানে বাড়ি ফিরছেন।যানজটে ভোগান্তি না পোহালেও তীব্র গরমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

  • Related Posts

    নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক আহত, ছয়জন গুরুতর

    নরসিংদী প্রতিনিধি।।নরসিংদীতে পিকনিক শেষে ফেরার পথে সন্ত্রাসী হামলায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।পুলিশ ইতোমধ্যেই দুজনকে আটক করেছে। আজ সোমবার ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম…

    বাগেরহাটে ছাত্রলীগ নেতার পরিবারে নৃশংস হত্যাকাণ্ড

    বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি সাদ্দামের পরিবারের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে।জানা যায়,১১ মাস ধরে কারাবন্দী থাকা নেতার স্ত্রী ও সন্তানকে ঘরে ঢুকে হত্যা করা হয়েছে।নিহত স্ত্রীকে ফ্যানের সঙ্গে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন