স্বতন্ত্র প্রার্থীকে ভোট না দেয়ায় পটুয়াখালীতে নৌকা সমর্থককে ভিটি ছাড়া করার হুমকি ইউপি চেয়ারম্যানের

পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীর ১৪নং মৌকরণ ইউপি চেয়ারম্যান মো: রাইসুল ইসলাম সেলিম কাজির নির্বাচনে ভোট ও সমর্থন না করায় আ’লীগ কর্মীকে ভিটি ছাড়া করার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

পটুয়াখালী সদর থানার ১৪নং মৌকরণ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা আ’লীগ কর্মী মো. এনামুল হক মাসুদ গতবৃহস্পতিবার (১৩ অক্টোবর) পটুয়াখালী সদর থানায় ওই অভিযোগটি করেছেন।

সম্প্রতি ওই হুমকির একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোসাল মিডিয়ায় ভাইরাল হওয়া অডিও রেকর্ডে ইউপি চেয়ারম্যান সেলিম কাজীকে উত্তেজিত কন্ঠে অশ্লিল ভাষায় গালাগাল করতে শোনা যায়। একজন নির্বাচিত জনপ্রতিনিধির এমন অগ্নিমূর্তি, অশোভন অশ্লীল গালাগালের ঘটনায় মৌকরণ ইউনিয়নসহ সর্বত্র সমালোচনার ঝড় ওঠেছে। অভিযোগকারী এনামুল হক মাসুদ দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে সদর উপজেলা আ’লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে বিগত ১৪ নং মৌকরণ ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীকে ভোট প্রদানসহ সক্রিয় প্রচারণা চালিয়েছেন।

এ নির্বাচনে আ’লীগ প্রার্থী পরাজিতের পর থেকেই নির্বাচিত চেয়ারম্যান রাইসুল ইসলাম সেলিম কাজী নৌকা সমর্থকদের ওপর চরম ক্ষুব্ধ হন। এর জের ধরেই এনামুল হক মাসুদ সর্দারকে গত ১১অক্টোবর মোবাইল ফোনে ভিটি ছাড়া করাসহ প্রাণ নাশ হুমকি প্রদান করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপে চেয়ারম্যান রাইসুল ইসলাম সেলিম কাজীকে উত্তেজিত কন্ঠে ‘ মাদার চোদ, তুই কোথায়-বল, তোকে ভিটেছাড়া করবো-বলে হুমকি দিতে শুনা যায়। ইউপি চেয়ারম্যানের এমন হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তাই তার জীবনের নিরাপত্তা চেয়ে পরের দিন ১২ অক্টোবর পটুয়াখালী সদর একটি লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে চেয়ারম্যান মো. রাইসুল ইসলাম সেলিম বলেন, এলাকার একটি ছেলের নামে অহেতুক মামলা দেয়ার কারণ জানতে চাইলে মাসুদ আমাকে দেখে নেবে বলে হুমকি দেয়। পরবর্তীতে কথোপকথনের একপর্যায়ে এ গালাগালের ঘটনা ঘটে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ এখনো হাতে পাইনি, পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • Related Posts

    পদ্মা সেতু নিয়ে বাণিজ্য উপদেষ্টার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক, নেটিজেনদের ট্রল

    নেত্রকোনা প্রতিনিধি।।নেত্রকোনায় এক জনসভায় বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের দেওয়া বক্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের কঠোর সমালোচনা করেন। সভায় বশির উদ্দিন…

    ১৪২ বছর বয়সে সৌদি আরবের সবচেয়ে প্রবীণ নাগরিকের ইন্তেকাল

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।সময়ের চাকা ঘুরেছে প্রায় দেড়শ বছর। চোখের সামনে বদলে যেতে দেখেছেন গোটা পৃথিবীকে—মরুভূমির বালুচর থেকে আধুনিক সৌদি আরবের উত্থান পর্যন্ত সব কিছুরই জীবন্ত সাক্ষী ছিলেন তিনি।অবশেষে দীর্ঘ জীবনযাত্রার…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন