সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে ঈদ ও রোজা পালন করা জায়েজ ফতোয়া দিয়ে বিপাকে ঈমাম

মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদ এর ঈমামের ফতোয়া নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঈমামের ফতোয়াটি সমাজের প্রচলিত রীতিনীতি,ধর্মীয় মূল্যবোধ,বা মানুষের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক বলে মনে করেন মুসল্লীরা।এছাড়া,ফতোয়ার ভাষা,প্রয়োগের পদ্ধতি,বা ফতোয়া প্রদানকারীর যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠলে ক্ষোভের সৃষ্টি হয়েছে আরো।

এই ফতোয়াটি দেন ওই মসজিদের ঈমাম ও পাতারহাট সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন।তার ফতোয়াটি হলো সৌদি আরব এর সাথে মিল রেখে বাংলাদেশে ঈদ ও রোজা পালন করা জায়েজ।ঈদুল আজহার আগের দিন জুমার খুতবায় এই ফতোয়াটি দেন তিনি।এ নিয়ে মুসল্লিদের মধ্যে তুমুল বিতর্ক সৃষ্টি হয়।একপর্যায়ে ঈদের দিন সকালে তিনি তার ফতোয়াটি সঠিক দাবী করে একটা স্ট্যাম্পে লিখিত দেন।সেখানে উল্লেখ করা হয় ফতোয়াটি কেউ খণ্ডাতে পারলে তিনি ঈমামতি ছেড়ে দিবেন।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জের বিশিষ্ট আলেম ওলামা মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম এর শরণাপন্ন হন।পরবর্তীতে থানার ওসি আগামী মঙ্গলবার বিষয়টি নিয়ে আলোকপাত করার দিন ধার্য্য করেন।আলেমদের মতে ফতোয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সাধারণত ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত প্রদানে ব্যবহৃত হয়।ইসলামী শরীয়াহ অনুযায়ী,ফতোয়া হলো এমন একটি সমাধান যা কুরআন,সুন্নাহ (নবী মুহাম্মদের বাণী ও কর্ম) এবং ইজমা (ইসলামী পণ্ডিতদের ঐক্যমত্য) এর ভিত্তিতে প্রদান করা হয়।তবে,ফতোয়া প্রদানের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করা উচিত।

ইসলামিক বিধান অনুযায়ী,রোজা ও ঈদ পালনের জন্য স্থানীয়ভাবে চাঁদ দেখা অপরিহার্য।

মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • Related Posts

    কোরআন–হাদিসের দলিল: ‘কবুল’ শব্দই একমাত্র শর্ত নয়—ইজাব ও গ্রহণে অর্থই মুখ্য

    নিজস্ব প্রতিবেদক।।ইসলামি শরিয়ত অনুযায়ী বিয়ের মূল ভিত্তি হলো ইজাব (প্রস্তাব) ও গ্রহণ (কবুল)।তবে বিয়ে সম্পন্ন হওয়ার জন্য নির্দিষ্টভাবে ‘কবুল করলাম’ শব্দ উচ্চারণ করতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা কুরআন বা সহিহ হাদিসে…

    কতদিন সহবাস না করলে আবার বিয়ে করতে হয়? জেনে নিন ইসলামী শরীয়াহ ও বাংলাদেশের আইনের ব্যাখ্যা

    নিজস্ব প্রতিবেদক।।স্বামী–স্ত্রীর দাম্পত্য জীবনে সহবাস একটি গুরুত্বপূর্ণ অধিকার ও দায়িত্ব।অনেকের মনে প্রশ্ন থাকে—দীর্ঘদিন সহবাস না হলে কি আবার নতুন করে বিয়ে করতে হয়,নাকি বিবাহ বাতিল হয়ে যায়? ইসলামী শরীয়াহ কী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন