সৌদি আরবের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি করবে না-যুক্তরাষ্ট্

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি করবে না বলে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র।

শনিবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ কথা বলেন।

তিনি বলেন,সমন্বিত দৃষ্টিভঙ্গি হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা ইসরাইল ও সৌদির মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণ এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে অর্থপূর্ণ পদক্ষেপের সঙ্গে সম্পর্কিত।

তিনি আরও বলেন,এসব বিষয় এক সঙ্গে হতে হবে এবং এগুলোর একটিকে আপনি অন্যটি থেকে আলাদা করতে পারবেন না।

ব্রিটিশ প্রভাবশালী দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’কে এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এসব কথা বলেন।

সুলিভান বলেন,আমি আশা করি সামনের মাসগুলোতে মার্কিন প্রেসিডেন্ট এবং আমাদের অন্য কর্মকর্তাদের কাছ থেকে আরও অনেক কিছু শুনতে পাবেন।আমাদের বিশ্বাস আমরা আরও নিরাপদ ইসরাইল এবং এই অঞ্চলকে আরও শান্তিপূর্ণ করতে পারব।

তিনি বলেন,এখন আমরা যা করতে পারি তা হল আমাদের যে দৃষ্টিভঙ্গি তা নিয়ে কাজ করা,এবং এই অঞ্চলের যতগুলো সম্ভব দেশকে এর সঙ্গে সম্পৃক্ত করা যায় তার চেষ্টা করা এবং তারপর এটি উপস্থাপন করা।তবে শেষ পর্যন্ত এটি ইসরায়েলি নেতৃত্বের ওপর নির্ভর করবে এবং স্পষ্টতই শেষ পর্যন্ত ইসরায়েলিরাই সিদ্ধান্ত নেবে যে তারা পন্থায় সমাধান চায় কি না।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, টাইমস অব ইসরাইল

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন