বিনোদন ডেস্ক রিপোর্ট:-রক্ষণশীল মুসলিম দেশ সৌদি আরবে আর্থসামাজিক সংস্কারের অংশ হিসেবে চলচ্চিত্র প্রদর্শনীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় ২০১৮ সালে। দেশটিতে রুপালি পর্দা ওঠার প্রথম বছরে চলচ্চিত্রের দর্শকেরা ব্যয় করেছিলেন ২০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ। সেখানে ২০২১ সালে তাঁরা খরচ করেছেন ৫ কোটি ৪৮ লাখ ডলার। সে হিসেবে চার বছরের মাথায় সৌদি আরবে চলচ্চিত্রের টিকিট বিক্রি বেড়েছে ২ হাজার ৬০৫ শতাংশ।

২০২১ সালে সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সম্প্রচারমাধ্যম আল আরাবিয়া। ২০১৮ সালের এপ্রিলে প্রথমবারের মতো সৌদি আরবে সর্বসাধারণের জন্য সিনেমা প্রদর্শনীর অনুমতি দেওয়া হয়। রাজধানী রিয়াদের ‘এএমসি’ সিনেমা হলে প্রদর্শন করা হয় মার্ভেল স্টুডিওর সিনেমা ‘ব্ল্যাক প্যানথার’।

আগের বছর ২০১৭ সালে অর্থসামাজিক সংস্কারের লক্ষ্যে ‘ভিশন-২০৩০’ পরিকল্পনা হাতে নেয় সৌদি সরকার। এই পরিকল্পনার আওতায় দেশটির শিল্পে প্রবৃদ্ধি স্থানীয়ভাবে বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়। সেগুলোরই একটি সিনেমার প্রদর্শনীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

বর্তমানে সৌদি আরবজুড়ে সিনেমা হলের সংখ্যা বাড়ছে। ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে নির্মাণ হয়েছে ১১টি নতুন সিনেমা হল। সৌদি আরবের সংস্কৃত মন্ত্রণালয় বলছে, দেশটিতে এখন সিনেমা হলের সংখ্যা ৫৪টি।

সৌদি আরবে সিনেমা প্রদর্শনীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চার বছর পূর্তির সময় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি ৩ কোটি টিকিট বিক্রির ঘোষণা দিয়েছিল। পাশাপাশি সিনেমাশিল্প দেশটির ৪ হাজার ৪০০ তরুণের চাকরির সুযোগ তৈরি করেছে জানানো হয় তাদের প্রতিবেদনে।

By admin

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed