সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ এর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম বলেন,সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিরাপদ,সুশৃঙ্খল ও সুপরিকল্পিত পরিবেশে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা হয়। ফলশ্রুতিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অনুকরণীয় মাত্রা যোগ করেছে।সর্বক্ষেত্রে আধুনিক ও যুগোপযোগী মডেল হিসেবে স্বীকৃত হয়েছে,যা অত্যন্ত গর্বের বিষয়।

এ সময় তিনি প্রতিটি শিক্ষার্থীকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সকল অধ্যক্ষকে নির্দেশনা প্রদান করেন।

সভায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিচালনার নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা হয়।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপস্থাপিত বিষয়সমূহ বিস্তারিত আলোচনাপূর্বক সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে প্রধান অতিথি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানদের সম্মাননা স্মারক প্রদান করেন।

সভায় সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বর্তমানে ৪২টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ২০টি ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ পরিচালিত হচ্ছে।

  • Related Posts

    ক্ষমতা থাকলেও শিক্ষা কেন থেমে যায়? রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাসকগোষ্ঠীর পারিবারিক প্রভাব,যোগ্যতা ও শিক্ষাগত মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ স্তরে থাকা পরিবারের…

    শিক্ষক নির্যাতনের অভিযোগ: জয়নাব বিনতে হোসেনের ওপর হামলার প্রতিবাদ

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন