সিলেট নগরীর বন্দরবাজারে ব্যবসায়ী ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ আহত- ২৫

সিলেট প্রতিনিধি।।সিলেট নগরীর বন্দরবাজার সিটি মার্কেটের সম্মুখে ব্যবসায়ী ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ২০/২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে বেলা সোয়া ২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের ১৫-২০ জন আহত হয়েছেন এবং ২৫-৩০টি গাড়ি ও ৫টি দোকান ভাঙচুর করা হয়েছে।পরে বিকাল ৩টায় দু’পক্ষকে নিয়ে বৈঠকে বসার প্রস্তুতি নেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের সামনে রাস্তায় অটোরিকশা পার্কিং ও যাত্রী উঠানো-নামানো নিয়ে বেশ কয়েক দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।দুপুর ১টার দিকে মার্কেটের সামনে একটি অটোরিকশা যাত্রী নামিয়ে ভাড়া নিতে গেলে ব্যবসায়ীরা গাড়ি সরাতে বলেন।এসময় ওই অটোচালক ও ব্যবসায়ীদের বাকবিতন্ডা শুরু হলে কয়েকজন অটোচালক জড়ো হয়ে ব্যবসায়ীদের দিকে মারমুখী হন এবং দু’পক্ষের মাঝে হাতাহাতি হয়।

এ ঘটনার জের ধরে কিছুক্ষণ পর দু’পক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং অটোচালকরা পিছু হটেন।এর কিছুক্ষণ পর ফের তাদের ধাওয়া করে বন্দরবাজার ছাড়া করেন ব্যবসায়ীরা।

এসময় ইট-পাটকেল নিক্ষেপ করেন ব্যবসায়ীরা।এই হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় সিটি মার্কেটের ৫টি দোকান ভাঙচুর করেন অটোচালকরা।

অপরদিকে,ব্যবসায়ীরা প্রাইভেটকার ও অটোরিকশাসহ ২৫-৩০টি ঘড়ি ভাঙচুর করেন।এসময় উভয়পক্ষের ১৫-২০ জন আহত হন।

এদিকে,ঘটনার পর থেকে বন্দরবাজার এলাকা অবরোধ করে রাখেন অটোরিকশাচালকরা।শেষ খবর (বিকাল সাড়ে ৩টা) পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রেখেছিলেন।

বিষয়টি নিয়ে ব্যবসায়ী ও অটোচলকরা করেছেন পাল্টাপাল্টি অভিযোগ।

ব্যবসায়ীরা বলছেন- তারা দীর্ঘদিন ধরে সিটি মার্কেটের সামনে অটোরিকশা পার্কিং ও যাত্রী উঠানো-নামানো না করতে নিষেধ করছেন।সিটি করর্পোরেশন কর্তৃপক্ষও দিয়েছে এমন নির্দেশনা। কিন্তু কোনো নির্দেশনা না মেনে অটোচালকরা সকাল থেকে রাত পর্যন্ত সিটি মার্কেট, সিটি করর্পোরেশন,কুদরত উল্লাহ মসজিদ মার্কেট ও পোস্ট অফিসের সামনে সড়ক দখল করে পার্কিং করে রাখে,করে যাত্রী উঠা-নামা।

বিষয়টি নিয়ে আজও কথা বলতে গেলে অটোচালকরা মারমুখী আচরণ করে এবং সিটি মার্কেটের ৫টি দোকান ভাঙচুর করে।

অপরদিকে অটোচালকরা বলছেন-তারা বিষয়টি নিয়ে সমঝোতা বৈঠক চাচ্ছিলেন।এরই মাঝে ব্যবসায়ীরা তাদের উপর হামলা করেছেন।এর সঠিক জবাব না দেওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখবেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) শাহরিয়ার আলম (সদর ও প্রশাসন, অতিরিক্ত দায়িত্ব- উত্তর) বলেন-খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।এখন দু’পক্ষকে নিয়ে পুলিশ বৈঠকে বসবে।জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সে দিকে খেয়াল রাখবে পুলিশ।

  • Related Posts

    জামায়াতে ইসলামীর বর্তমান আমীরঃ-ডা. শফিকুর রহমান: তিন নির্বাচনে ৪৭,৯৬১ ভোট পেয়েছেন

    সিলেট প্রতিনিধি।।সিলেট থেকে প্রখ্যাত রাজনৈতিক নেতা ডা. শফিকুর রহমান ১৯৯১ থেকে ২০০১ সালের মধ্যে তিনটি সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেছেন।তিনি সিলেট-৪ আসন থেকে জামায়াতে ইসলামী দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচনের ফলাফলের…

    সিলেটে শনিবার ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

    সিলেট প্রতিনিধি।।সিলেট নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। জরুরি মেরামত ও সংরক্ষণ এবং লাইনের উন্নয়ন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,সিলেট…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন