সিলেটে গৃহবধু হত্যা মামলার আসামী গ্রেফতার

সিলেট জেলা প্রতিনিধি।।সিলেট নগরের ছড়ারপার এলাকায় দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু হয়।ঘটনাটি ঘটে রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ছড়ারপার এলাকার জাহাঙ্গীর মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।

এসময় ওই গৃহবধূর স্বামীকেও ছুরিকাঘাত করেন অভিযুক্ত যুবক। নিহত জেসমিন বেগম (২২) কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কাহেতেরটেকী গ্রামের আরিফ মিয়ার স্ত্রী। তাদের পরিবার ছড়ারপার এলাকার জাহাঙ্গীর মিয়ার কলোনিতে থাকতেন।

অভিযুক্ত যুবক মো. শাহারুখ আহম্মেদ তারুল (২৪) সুনামগঞ্জ জেলার দিরাই থানার কলাহাটি গ্রামের মো. রাজা মিয়ার ছেলে।তিনি জেসমিনের স্বামী আরিফের খালাতো ভাই।
ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তারুলকে আটক করেছে।

হতাহতের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,তারুল মিয়া মদকাসক্ত। তিনি আগে রিকশা চালাতেন।জাহাঙ্গীর মিয়ার কলোনিতে একটি ঘরে ভাড়া থাকেন।জেসমিনকে উত্যক্ত করতেন তিনি। এর প্রতিবাদ করতে গেলে জেসমিনের স্বামীকেও ছুরিকাঘাত করেন তারুল।আহত আরিফ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

  • Related Posts

    জামায়াতে ইসলামীর বর্তমান আমীরঃ-ডা. শফিকুর রহমান: তিন নির্বাচনে ৪৭,৯৬১ ভোট পেয়েছেন

    সিলেট প্রতিনিধি।।সিলেট থেকে প্রখ্যাত রাজনৈতিক নেতা ডা. শফিকুর রহমান ১৯৯১ থেকে ২০০১ সালের মধ্যে তিনটি সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেছেন।তিনি সিলেট-৪ আসন থেকে জামায়াতে ইসলামী দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচনের ফলাফলের…

    সিলেটে শনিবার ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

    সিলেট প্রতিনিধি।।সিলেট নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। জরুরি মেরামত ও সংরক্ষণ এবং লাইনের উন্নয়ন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,সিলেট…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন