সিরিয়ায় ও তুরস্কে ভূমিকম্পে নিহত-৫ শতাধিক

অনলাইন ডেস্ক রিপোর্ট।।তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।এতে এ পর্যন্ত সিরিয়া ও তুরস্ক মিলিয়ে অন্তত পাঁচ শতাধিক নিহতের খবর পাওয়া গেছে।বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে,ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮ এবং এটি স্থানীয় সময় ভোর সোয়া চারটার দিকে আঘাত হানে।গাজিয়ানতেপ শহরের কাছে এর গভীরতা ছিল মাত্র ১৭ দশমিক ৯ কিলোমিটার।

ভূম্পিকম্পটি রাজধানী আঙ্কারা ও তুরস্কের অন্যান্য শহরেও অনুভূত হয়েছে।এছাড়া সংশ্লিষ্ট পুরো অঞ্চলজুড়েই কম্পন অনুভূত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে জানানো হচ্ছে,অনেক ভবন ধসে পড়েছে এবং বহু মানুষ ভেতরে আটকা পড়েছে।

তুরস্কের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে,কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছেন কিন্তু মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমন সইলু জানান,১০টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।এগুলো হচ্ছে গাজিয়ানতেপ,কাহরামানমারাস,হাতায়,ওসমানিয়ে, আদিয়ামান,মালাতিয়া,সানলিউরফা,আদানা,দিয়ারবাকির ও কিলিস।

প্রতিবেশি দেশ সিরিয়া,লেবানন ও সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে।লেবাননের রাজধানী বৈরুতের শিক্ষারী মোহামাদ এর ছামা বলেন,আমি কিছু একটা লিখছিলাম এবং হঠাৎ করেই পুরো ভবন কাঁপতে শুরু করে।আমি বুঝতে পারছিলাম না যে কী হচ্ছে।আমি জানালার পাশে দাঁড়িয়ে ছিলাম এবং আমার ভয় হচ্ছিলো যে সেগুলো ভেঙে পড়বে।প্রায় ৪-৫ মিনিট ধরে এটা চলে এবং পুরো বিষয়টি ভয়ংকর ছিল।এটা অভূতপূর্ব ছিল।’

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে,দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ২৩৭ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা কয়েক শত।

দিয়ারবাকিরে থাকা বিবিসির তুরস্ক প্রতিনিধি জানান,শহরটির একটি শপিংমল ধসে পড়েছে। গাজা উপত্যকায় থাকা বিবিসির প্রযোজক রুশদি আবুয়ালুফ জানান,তিনি যে বাড়িতে থাকেন সেখানে প্রায় ৪৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে।

স্থানীয় সিসমোলজিস্টরা ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৪ ছিল বলে জানাচ্ছেন।তারা বলছেন,ভূমিকম্পটি আঘাত হানার কয়েক মিনিট পরেই দ্বিতীয় আরেকটি কম্পন অনুভূত হয়।

তুরস্ক পৃথিবীর অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর একটিতে অবস্থিত।এর আগে ১৯৯৯ সালে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিলেন।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন