নিজস্ব প্রতিবেদক।।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন।বুধবার (১ মার্চ) সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন ওবায়দুল কাদের।আগামী ৩ মার্চ তিনি ঢাকায় ফিরবেন। এর আগে,২ জানুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সিঙ্গাপুর গিয়েছিলেন ওবায়দুল কাদের। Post navigation বিশ্বে ১ কোটি ২০ লাখ প্রবাসী বাংলাদেশি-পররাষ্ট্রমন্ত্রী, ড. এ কে আব্দুল মোমেন নির্বাচন কেন্দ্রীক রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কোনো কারণ নেই-স্বরাষ্ট্রমন্ত্রী,আসাদুজ্জামান খান কামাল