সিআইডির অফিসারকে আটকের দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ডিবি পুলিশ-সত্যতা পেয়েছে,স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক।।এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই।আপনাকে ব্যক্তিগতভাবে ১৪ লাখ দিছি না?’ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই টেলিফোন কথোপকথনের সত্যতা পাওয়া গেছে।ঘুষ লেনদেনের এই ঘটনা ঘটেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তার মধ্যে।ওই টেলিফোন আলাপচারিতায় ছিলেন বর্তমানে সিআইডির চাকরিচ্যুত উপ-পরিদর্শক (এসআই) আকসাদুদ জামানের স্ত্রী তাহমিনা ইয়াসমিন এবং ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কায়সার রিজভী কোরায়েশি।প্রায় এক বছর তদন্ত করে এ ঘটনার সত্যতা পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ফৌজিয়া খানের নেতৃত্বাধীন তদন্ত কমিটি গত ২৬ অক্টোবর মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।তাতে বলা হয়েছে,২০২০ সালের ২৬ নভেম্বর সিআইডির এসআই আকসাদুদ জামানকে মালিবাগ থেকে উঠিয়ে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে নির্যাতন এবং জোরপূর্বক মুক্তিপণ বাবদ ১ কোটি ৪২ লাখ টাকা আদায় করার সত্যতা পাওয়া গেছে।এ ঘটনায় অভিযুক্ত ডিবির সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলেছে তদন্ত কমিটি।

তবে তদন্ত প্রতিবেদন দেওয়ার চার মাস পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন ও পরিচালন) কামরুল আহসান ২ মার্চ বলেন,অপরাধের ধরন অনুযায়ী কায়সার রিজভীসহ অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এডিসি কায়সার রিজভী কোরায়েশি ছাড়া অভিযুক্ত অন্যরা হলেন ডিবির পরিদর্শক জাহিদুল ইসলাম ও মিজানুর রহমান, এসআই মাসুদুল ইসলাম,এএসআই প্রকাশ চন্দ্র গুহ ও জুলহাস এবং কনস্টেবল মাসুদ রানা।তাঁদের কারও বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।কায়সার রিজভীকে সম্প্রতি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তরে বদলি করা হয়েছে।তবে তিনি এখনো ডিবিতে কর্মরত আছেন বলে জানা গেছে।এ ঘটনা সম্পর্কে বক্তব্য জানতে যোগাযোগ করলে এডিসি কায়সার রিজভী কোরায়েশি এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মুহাম্মদ নুরুল হুদা বলেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন অনুযায়ী ডিবির অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া উচিত।এ ক্ষেত্রে ভুক্তভোগী সাবেক এসআই আকসাদুদ জামানও তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারেন।এ ছাড়া অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে পুলিশ কর্তৃপক্ষকে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

যেভাবে মুক্তিপণ আদায়:-২০২০ সালের ১৯ অক্টোবর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন দুবাইপ্রবাসী রোমান মিয়া।ফুফাতো ভাই মো. মনির হোসেনকে নিয়ে তিনি সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন।কাওলা পদচারী–সেতুর কাছে মাইক্রোবাস ও মোটরসাইকেল দিয়ে তাঁদের পথ আটকানো হয়।মনিরকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে ডিবি পরিচয় দিয়ে রোমান মিয়াকে মাইক্রোবাসে তুলে নেন দুর্বৃত্তরা।তাঁর হাতে হাতকড়া লাগিয়ে চোখ বেঁধে নির্যাতন করা হয়।একপর্যায়ে তাঁর কাছ থেকে পাঁচ হাজার মার্কিন ডলার ও দুই হাজার দিরহাম (সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা) ছিনিয়ে নিয়ে তাঁকে রামপুরা এলাকায় ফেলে যান দুর্বৃত্তরা।পরদিন এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেন রোমান।ওই মামলা তদন্তের দায়িত্ব পায় ডিবি।মামলার তদন্ত–তদারক কর্মকর্তা ছিলেন এডিসি কায়সার রিজভী কোরায়েশি।

ডিবি সূত্র বলছে,তদন্তে প্রবাসী রোমান মিয়াকে রাস্তা থেকে তুলে নেওয়া ও ডাকাতির ঘটনায় এসআই আকসাদুদ জামানসহ নয়জন জড়িত থাকার তথ্য–প্রমাণ পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

এসআই আকসাদুদ জামান ওই সময় সিআইডিতে কর্মরত ছিলেন।তিনি বলেন,বিকাশ প্রতারণার একটি মামলা তদন্ত করতে গিয়ে তিনি মাদারীপুর–শরীয়তপুরভিত্তিক একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সন্ধান পান।এই চক্র হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করছে বলে তিনি জানতে পারেন।তখন সিআইডি থেকে তাঁকে মানি লন্ডারিংয়ের বিষয়ে তদন্ত করার আদেশ দেওয়া হয়।এরপর খোঁজ নিয়ে রোমান মিয়ার বিষয়ে জানতে পারেন।আকসাদুদের অভিযোগ,রোমান মিয়ার সঙ্গে কায়সার রিজভীর পূর্বপরিচয় থাকায় মামলাটি তদন্তের ভার ডিবিতে নিয়ে আসেন তিনি।কায়সার রিজভী তখন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমে ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে সিআইডি কর্মকর্তা আকসাদুদকে তুলে নেওয়া ও মুক্তিপণ আদায়ের ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে।সেটা অনুযায়ী,২০২০ সালের ২৬ নভেম্বর সকালে আকসাদুদ সিআইডি কার্যালয়ে যাওয়ার পথে মালিবাগ মোড়ে পৌঁছালে তাঁকে কায়সার রিজভীসহ তাঁর দলের সদস্যরা আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাঁকে বলা হয়,কাওলায় প্রবাসী রোমান মিয়ার অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও পাঁচজনকে আটক করা হয়েছে।তাঁরা এ ঘটনায় আকসাদুদের নাম বলেছেন। একপর্যায়ে অভিযোগ থেকে তাঁদের রেহাই দেওয়া নিয়ে কথা হয়।কায়সার রিজভী কোরায়েশি দুই কোটি টাকা চান।এ সময় কায়সার রিজভীর ফোন দিয়ে হোয়াটসআ্যাপে আকসাদুদ তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেন।পরে আটক ব্যক্তিদের সবাইকে মুঠোফোনে তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়। কথামতো সবাই আকসাদুদের বাসায় টাকা রেখে যান। আকসাদুদ দিয়েছিলেন ৩৩ লাখ টাকা,আর বাকি ৫ জন দেন ৯৫ লাখ টাকা।ওই দিন সন্ধ্যার পর আকসাদুদকে সঙ্গে নিয়ে খিলগাঁও ঝিলপাড় এলাকায় তাঁর বাসায় গিয়ে ১ কোটি ২৮ লাখ টাকা নিয়ে আসেন কায়সার রিজভীসহ তাঁর টিমের সদস্যরা।তখন আকসাদুদকে আবার ডিবি অফিসে আনা হয়। পরে তাঁর স্ত্রী কায়সার রিজভীকে আরও ১৪ লাখ টাকা দেন। এরপর ২৮ নভেম্বর আকসাদুদ ছাড়া পান।

তবে মামলা চলতে থাকে।ওই মামলায় গ্রেপ্তার থাকা ব্যক্তিদের মধ্যে একজন হাসান রাজা।তিনি পরবর্তী সময়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।তাতে রোমান মিয়াকে তুলে নিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় আকসাদুদও জড়িত বলে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় ডিবির প্রতিবেদনের ভিত্তিতে ২০২১ সালের ১৮ আগস্ট আকসাদুদ জামানকে সাময়িক বরখাস্ত করে সিআইডি।এর কয়েক দিনের মাথায় ৩১ আগস্ট কায়সার রিজভী কোরায়েশিসহ ডিবির ওই সাত সদস্যের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন আকসাদুদ।এর সপ্তাহ না যেতেই ৮ সেপ্টেম্বর আকসাদুদের স্ত্রীর সঙ্গে ডিবি কর্মকর্তা কায়সার রিজভীর ‘মুক্তিপণ’ লেনদেনের টেলিফোন কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।ওই দিন রাতে রংপুরের পীরগঞ্জ থেকে আকসাদুদকে গ্রেপ্তার করে ডিবি।পরে তাঁকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়।আকসাদুদ বর্তমানে ওই মামলায় জামিনে আছেন।

পুলিশ সদর দপ্তরও এ ঘটনা তদন্তে ২০২১ সালের ১০ অক্টোবর অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আতাউল কিবরিয়ার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে।আতাউল কিবরিয়া বলেন,বস্তুনিষ্ঠ তদন্ত করে ওই প্রতিবেদন অন্তত চার মাস আগে জমা দিয়েছেন তিনি।

এই প্রতিবেদনের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে,জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. মনজুর রহমান গত সপ্তাহে বলেছেন, প্রক্রিয়ার মধ্য থেকে কাজ চলছে।

আকসাদুদের বিরুদ্ধে অধিকতর তদন্ত:-প্রবাসী রোমান মিয়ার করা ডাকাতির মামলায় গত বছরের ২২ মে আকসাদুদ জামানসহ নয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় ডিবি।অভিযোগপত্রভুক্ত অন্যরা হলেন সেলিম মোল্লা, রিপন মোড়ল,আমির হোসেন,রিজু মিয়া সিকদার,হাসান রাজা,মিলন মোড়ল,মনির হোসেন ও স্টেশনারি ব্যবসায়ী মোশারফ হোসেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি বলেছে,মামলা হওয়ার দীর্ঘ ১১ মাস পর (২০২১ সালের ৮ সেপ্টেম্বর) আকসাদুদকে রংপুর থেকে গ্রেপ্তার ও মামলায় ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ দেখানো হয়েছে।এই মামলায় আটক করা মাইক্রোবাসের চালক হারুন অর রশীদ ওরফে সজীবের লগবই যাচাই ও তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার সত্যতা পাওয়া গেছে।এ জন্য ডিবির সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।এ ছাড়া ডাকাতির মামলায় আকসাদুদ জামানের সম্পৃক্ততা কী,তা অধিকতর তদন্ত করে যাচাই–বাছাই করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

এ ঘটনায় অভিযুক্ত ডিবির সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আইনের লঙ্ঘন হবে বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেন,কায়সার রিজভীসহ সাত পুলিশ সদস্য ফৌজদারি অপরাধ করেছেন।ফৌজদারি আইনে সবাই সমান অপরাধী।

  • এই সংক্রান্ত সংবাদ

    গৃহপরিচারিকা শিশুকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক।।ঢাকায় ১১ বছর বয়সী এক গৃহপরিচারিকা শিশুকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান এবং তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করেছে…

    বিস্তারিত পড়ুন

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    বিস্তারিত পড়ুন

    সংবাদ

    গৃহপরিচারিকা শিশুকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 25 views
    গৃহপরিচারিকা শিশুকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার

    উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড, অর্থ চাওয়ার অনুরোধ উপেক্ষার আহ্বান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 41 views
    উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড, অর্থ চাওয়ার অনুরোধ উপেক্ষার আহ্বান

    কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: খুলনার জনসভায় তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 58 views
    কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: খুলনার জনসভায় তারেক রহমান

    ইতালির নাগরিকত্ব আইনে বড় সংস্কার: বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য সুখবর

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 64 views
    ইতালির নাগরিকত্ব আইনে বড় সংস্কার: বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য সুখবর

    হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 45 views
    হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি

    এপস্টেইন ফাইলস: কিশোরী নির্যাতন ও ক্ষমতার ছায়া

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 56 views
    এপস্টেইন ফাইলস: কিশোরী নির্যাতন ও ক্ষমতার ছায়া

    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 63 views
    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 76 views
    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 68 views
    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 62 views
    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 58 views
    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 61 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 59 views
    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট: ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 63 views
    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট:  ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 72 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 94 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 65 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 70 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 60 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 54 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 30 views
    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 27 views
    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 24 views
    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 30 views
    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 15 views
    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 17 views
    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 44 views
    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 25 views
    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 21 views
    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 22 views
    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 21 views
    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 17 views
    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 23 views
    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 20 views
    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 3 views
    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 4 views
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 8 views
    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 4 views
    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 9 views
    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 11 views
    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড