সারাদেশ

সালমান এফ রহমানের গাড়িবহরে কোনো হামলার ঘটনা ঘটেনি-আওয়ামী লীগ

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৩ , ২:৪৪:৩৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের গাড়িবহরে কোনো হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছে আওয়ামী লীগ।আজ বৃহস্পতিবার বিকেলে এই প্রতিবেদকের কাছে মুঠোফোনে এ দাবি করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান।

বিষয়টির বিস্তারিত জানিয়ে আরিফুর বলেন,দলীয় নেতা-কর্মীদের মারধরের ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা।সালমান এফ রহমানের গাড়িবহরে হামলার কোনো ঘটনা ঘটেনি।পূর্বশত্রুতা ও ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে মারধরের ঘটনাটি ঘটেছে। বিষয়টি জানতে পেরে দলের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে।

আরিফুর আরও বলেন,তাৎক্ষণিক দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।যাঁরা মারধরের ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাঁরা আমাদের দলের কেউ নন।তাঁরা আমাদের দলীয় কর্মকাণ্ডে কখনো সম্পৃক্ত ছিলেন না।’

এ বিষয়ে নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশফাকুর রহমান বলেন, মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ সকালে আসাদ কাজী (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।এই ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গতকাল বুধবার নবাবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দিতে যান আসনটির বর্তমান সংসদ সদস্য সালমান এফ রহমান।বেলা ১১টার দিকে ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কের পাঠানকান্দা এলাকার ভাইবোন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা সড়ক এলাকায় তাঁর গাড়িবহরের পেছনে তাঁর কয়েকজন অনুসারীকে মারধর করে কয়েকজন যুবক।

এ সময় তিনজন আহত হন। আহত তিনজন হলেন কৈলাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদ হোসেন (৪০), একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ হাসান (৩৫) ও ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন (৩২)।

আহত ব্যক্তিরা জানান, তাঁরা পাঠানকান্দা এলাকার ভাইবোন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা সড়কে পৌঁছাতেই স্থানীয় আসাম কাজী, মো. বাবু, মো. হৃদয়, মো. রবিনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি পথরোধ করেন। আহত মুরাদ বলেন, তাঁর শার্টের কলার ধরে আসাম কাজী মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি কিল–ঘুষি ও হাতুড়ি, রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় মাসুদ হাসান ও দেলোয়ার এগিয়ে এলে তাঁদেরও হাতুড়ি ও রড দিয়ে আঘাত করা হয়। হামলায় দেলোয়ারের বাঁ পাশের চোখে রক্তজমাট হয়েছে। ক্ষীণ দৃষ্টিসম্পন্ন মাসুদকেও ছাড় দেওয়া হয়নি।

আরও খবর

Sponsered content

আরও খবর: ঢাকা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান