সারা দেশে ৪০ লাখ মামলা পেন্ডিং রয়েছে-প্রধান বিচারপতি, হাসান ফয়েজ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক।।প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন,সারা দেশে ৪০ লাখ মামলা পেন্ডিং রয়েছে।এসব মামলা নিয়ন্ত্রণে আনা খুবই মুশকিল। শনিবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, এই জাতিকে জুডিশিয়ারি সই এগিয়ে যেতে হবে। দেশের ৯৫ শতাংশ বিচারক সৎ। দুয়েকজন এদিক-ওদিক করতে পারে। বিচারকের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে অ্যাকশন নিতে আমরা কার্পণ্য করবো না। কিন্তু কাউকে হয়রানি করার জন্য যেন কোনো অভিযোগ করা না করা হয়। বছরের পর বছর কেউ যদি আদালতের বারান্দায় ন্যায়বিচার পাওয়ার আশায় ঘুরতে থাকে এবং বিচার না পায়, তখন তিনি বলেও ফেলতে পারেন দেশে বিচার-আচার নেই। আমরা এটা হতে দিতে পারি না। এজন্য দেশ স্বাধীন হয়নি। যে উদ্দেশ্যে ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ রক্ত দিয়ে শহীদ হয়েছেন, তাদের রক্তের ঋণ আমরা শোধ করব।

মামলা জট প্রসঙ্গে তিনি বলেন,মামলার জট কমিয়ে জনগণ যাতে সহজে ন্যায়বিচার পায় সেজন্য বিচারক ও আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।২০২২ সালে সারা দেশের মধ্যে ময়মনসিংহে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি হয়েছে।এ বছর অগ্রগতি আরও বেশি।এজন্য ময়মনসিংহ জেলা দেশের প্রথম ‘প্রধান বিচারপতি পদক’ লাভ করেছে।’ এরজন্য প্রধান বিচারপতি ময়মনসিংহের বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানান।

আপিল বিভাগের সিনিয়র বিচারপতি ওবায়দুল হাসান বলেন, বিচারক ও আইনজীবীদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। আইনজীবীদের সততা ও ঈমানের সাথে দায়িত্ব পালন করতে হবে।তিনি জুনিয়র আইনজীবীদের সিনিয়রদের কাছ থেকে শেখার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাতিত্বে এবং বারের সাধারণ সম্পাদক মো. আবুল কালামের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, বিচারপতি মো. জাকির হোসেন, সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী, ময়মনসিংহের প্রথম জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন প্রমুখ।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন