সিলেট জেলা প্রতিনিধি।।নিয়মনীতি না মেনে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির সত্যতা পাওয়ায় সেখানকার সাবেক উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী ও সাবেক রেজিস্ট্রার নাজমুল ইসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুদক সিলেটের সহকারী পরিচালক আনোয়ার হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২৫ জুন) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এ কিউ এম নাছির উদ্দীন এ নিষেধাজ্ঞা জারি করেন। আনোয়ার হোসেন জানান,দুদকের তদন্তে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের সত্যতা পাওয়ায় আদালত সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত দুই মাসের নিষেধাজ্ঞা দেন। Post navigation কেউ যদি দ্রব্যমূল্যের দাম বাড়াতে চায়-তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেব-পরিকল্পনামন্ত্রী,এমএ মান্নান শান্তিরক্ষী বাহিনীতে অন্তর্ভুক্তির বিষয়ে জাতিসংঘের প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান উদ্দেশ্যপ্রণোদিত-পররাষ্ট্রমন্ত্রী,এ কে আব্দুল মোমেন