সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও ডিএনসিসির কর পরিশোধ করা যাবে

নিজস্ব প্রতিবেদক:- অর্থবছরে রাজস্ব আদায়ে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও আগামী জুন মাস পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) করদাতারা কর পরিশোধ করতে পারবেন।

শনিবার (৭ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বিষয়টি নিয়ে একটি অফিস আদেশ জারি করেছে ডিএনসিসি সচিব মোহম্মাদ মাসুদ আলম ছিদ্দিক।

মাসুদ আলম ছিদ্দিক অফিস আদেশের কথা উল্লেখ করে জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চলতি অর্থবছরের রাজস্ব আদায়ে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে করদাতারা হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর নিয়মিত কার্যদিবস ছাড়াও সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিতে পারবেন। এ জন্য ডিএনসিসির ১০টি আঞ্চলিক কার্যালয়ে এই বিভাগ শনিবারে খোলা থাকবে।

জানা গেছে, হোল্ডিং ট্যাক্সসহ ট্রেড লাইসেন্স ইস্যু, নবায়ন ফি, ডিএনসিসির মালিকানাধীন মার্কেটের দোকান ভাড়া, সালামি ইত্যাদি বিষয়গুলোর জন্য ডিএনসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের রাজস্ব বিভাগ সাপ্তাহিক ছুটির দিন প্রতি শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। পাশাপাশি ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তার কার্যালয়ে অবস্থিত বাজার শাখা খোলা থাকবে। সেই সঙ্গে এ কার্যক্রম আগামী জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত পরিচালিত হবে।

  • Related Posts

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    ডেস্ক রিপোর্ট।।বাংলাদেশের অর্থনীতিতে গত দেড় দশকের সবচেয়ে বড় পরিবর্তন দুটি সূচকে স্পষ্ট—একদিকে শেখ হাসিনা সরকারের আমলে মানুষের মাথাপিছু আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে,অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মাথাপিছু ঋণের বোঝা দ্রুত…

    উন্নয়ন নেই, তবু ঋণ বাড়ছে—বাংলাদেশের বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বড় কোনো নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন না হলেও রাষ্ট্রীয় ঋণের পরিমাণ দ্রুত বৃদ্ধি পেয়েছে।এই বাস্তবতা শুধু অতীত সরকারের নেওয়া সিদ্ধান্তের উত্তরাধিকার নয়,বরং বর্তমান…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন