সাতক্ষীরা প্রতিনিধি।।সাতক্ষীরার তালা উপজেলায় ব্যাংক প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।অভিযুক্তরা হলেন,উপজেলার ডিজিটাল পোস্ট সেন্টার ও ব্যাংক এজেন্টের পরিচালক মো. আতাউর রহমান (৩৫),স্থানীয় বাসিন্দা সুদিন কুমার বেদ (৪০), নাজমুল হোসেন (২৫) ও টুটুল দেবনাথ (২৬)। অভিযোগ সূত্রে জানা গেছে,ব্যাংক এশিয়ার কিছু অসাধু কর্মকর্তা ও পোস্ট অফিসের কর্মচারীরা গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণ করলেও তা একাউন্টে জমা না দিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করতেন।দীর্ঘদিন ধরে চলতে থাকা এ প্রতারণার মাধ্যমে প্রায় ২৯ লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক ভুক্তভোগী গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।তদন্তে প্রতারণার সত্যতা মিললে দণ্ডবিধির ৪০৬/৪২০/৪০১ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়। দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে মামলাটি রুজু করেন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মহসিন আলী।তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এ ঘটনায় ভুক্তভোগীরা দ্রুত ন্যায়বিচার পাওয়ার দাবি জানিয়েছেন Post navigation আ’লীগ নেতা শহীদ জড়িয়ে পড়ছে সাইবার অপরাধে বিশেষ নিরাপত্তা প্রদানবিষয়ক ‘প্ররক্ষা নির্দেশিকা ২০২৫’ বাতিল