সাড়ে চার লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।কক্সবাজারের টেকনাফ উপজেলায় চারটি প্লাস্টিকের ব্যাগ করে প্রায় সাড়ে চার লাখ ইয়াবা ফেলে পালিয়েছেন কয়েকজন ব্যক্তি; যাদের পাচারকারী বলছে বিজিবি।

রোববার ভোরে উপজেলার নাজির পাড়া এলাকার আলী আহম্মদের মাছের প্রজেক্ট এলাকায় অভিযান চালানো হয় বলে জানান বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

‘পাচারকারীরা’ পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।

মহিউদ্দীন আহমেদ বলেন,মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে পাচারের খবর পেয়ে বিজিবির একটি টহলদল এলাকার কেওড়া বাগানে অবস্থান নেয়।

তিনি বলেন,এক পর্যায়ে চারটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে ছয়জন ব্যক্তিকে সীমান্তের শূন্য লাইন থেকে বাংলাদেশের অভ্যন্তরে নাফ নদীর কিনারায় আসতে দেখে বিজিবি।

বিজিবি এই অধিনায়ক বলেন,সন্দেহজনক মনে হওয়ায় তাদেরকে চ্যালেঞ্জ করে বিজিবির টহলদল।এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগগুলো ফেলে দিয়ে পাশের কেওড়া বাগানের ভেতরে পালিয়ে যান তারা।

তিনি আরও বলেন, “বিজিবির সদস্যরা ওই স্থানে পৌঁছে তল্লাশি চালিয়ে চারটি প্লাস্টিকের ব্যাগ জব্দ করে। পরে ওই ব্যাগের ভেতর থেকে চার লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

জব্দ হওয়া ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের গুদামে জমা রাখা হয়েছে বলে জানান তিনি।

প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা,মুখ্য বিচারিক হাকিম,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ইয়াবা ট্যাবলেটগুলো ধ্বংস করা হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন