নিজস্ব প্রতিবেদক।।বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার সাবেক ওসি মিজানুর রহমান সাহেব সাংবাদিকদের ভিডিও ধারণ করতে নিষেধ করায় নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।বিশেষ করে দৈনিক আলোকিত সংবাদ ডটকম পত্রিকার অফিসে সংঘটিত কথিত ‘হানিট্র্যাপ’ সংশ্লিষ্ট এক বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যুর ঘটনাকে হত্যা হিসেবে সাজানোর অভিযোগ সামনে আসার পর এই নিষেধাজ্ঞা আরও সন্দেহের জন্ম দিয়েছে।
স্থানীয় সাংবাদিকদের দাবি,জনস্বার্থসংশ্লিষ্ট একটি গুরুতর ঘটনায় তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ।অথচ এমন পরিস্থিতিতে ভিডিও ধারণে বাধা দেওয়া কেন প্রয়োজন হলো—সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
অভিযোগ রয়েছে,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সংঘটিত একটি মৃত্যুকে পরিকল্পিতভাবে হত্যা হিসেবে উপস্থাপন করে দৈনিক আলোকিত সংবাদ ডটকম পত্রিকার প্রকাশক-সম্পাদকসহ মোট ছয়জনকে মামলায় জড়ানো হয়েছে।সংশ্লিষ্টদের দাবি, এই মামলায় প্রকৃত ঘটনা আড়াল করে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে আইনজ্ঞ ও সাংবাদিক নেতারা বলছেন,তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকা জরুরি।ভিডিও ধারণে নিষেধাজ্ঞা আরোপ তদন্তকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং জনমনে বিভ্রান্তি তৈরি করে।
ঘটনাটি নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিরপেক্ষ তদন্ত ও বিষয়টি স্পষ্ট করার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা।








































Recent Comments