সাংবাদিকদের অবস্থান হবে ম্যাজিস্ট্রেটদেরও উপরে দিনাজপুরে বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম

অনলাইন ডেস্ক রিপোর্ট।।দিনাজপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেছেন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন হলে সাংবাদিকদের অবস্থান হবে ম্যাজিস্ট্রেটদেরও ওপরে।প্রেস কাউন্সিল থেকে সাংবাদিকদের আইডেন্টিটি কার্ড দেওয়া হবে।সেটাই হবে সাংবাদিকদের মূল পরিচয়পত্র।

সোমবার দিনাজপুর সার্কিট হাউজ হল রুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম আরও বলেন, জেলা থেকে নাম পাঠালেই সাংবাদিক হওয়া যাবে না।সেগুলো যাচাই-বাছাই করা হবে।স্থানীয় পত্রিকার জন্য সম্পাদকরা তালিকা দেবেন।একটি জেলার পাঠানো ৫৮ জনের তালিকায় সবার দরখাস্তই অসম্পূর্ণ।

সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে প্রেস কাউন্সিল কাজ করছে। নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হলে সাংবাদিকদের অবস্থান হবে ম্যাজিস্ট্রেটদেরও ওপরে।এখন পর্যন্ত অনলাইন মিডিয়া রিকগনাইজড নয়।শুধু একটি মোবাইল থাকলেই সে কিন্তু সাংবাদিক নয়।সব সাংবাদিকদের রেগুলার ফর্মে নিয়ে আসা হবে।সভায় সাংবাদিকতার নীতিমালা শীর্ষক আলোচনায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার বলেন, সাংবাদিকদের প্রধান সমস্যা হলো পরিচয় সংকট, আইডেন্টিটি ক্রাইসিস।সাংবাদিকদের পরিচয়টা স্টাবলিশ করাটা খুব জরুরি।বাংলাদেশ প্রেস কাউন্সিল এটা নিয়ে কাজ করছে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার রুস্তম আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।

এছাড়া সভায় দিনাজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    পদ্মা সেতু নিয়ে বাণিজ্য উপদেষ্টার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক, নেটিজেনদের ট্রল

    নেত্রকোনা প্রতিনিধি।।নেত্রকোনায় এক জনসভায় বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের দেওয়া বক্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের কঠোর সমালোচনা করেন। সভায় বশির উদ্দিন…

    ১৪২ বছর বয়সে সৌদি আরবের সবচেয়ে প্রবীণ নাগরিকের ইন্তেকাল

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।সময়ের চাকা ঘুরেছে প্রায় দেড়শ বছর। চোখের সামনে বদলে যেতে দেখেছেন গোটা পৃথিবীকে—মরুভূমির বালুচর থেকে আধুনিক সৌদি আরবের উত্থান পর্যন্ত সব কিছুরই জীবন্ত সাক্ষী ছিলেন তিনি।অবশেষে দীর্ঘ জীবনযাত্রার…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন