সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা বাতিলের সুযোগ নেই-সচিব,ফরিদ আহাম্মদ

নিজস্ব প্রতিবেদক।।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা বাতিলের সুযোগ নেই।

ফরিদ আহাম্মদ বলেন,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা বাতিল চেয়ে আন্দোলনে নামাদের দাবির কোনো যৌক্তিকতা নেই।এ নিয়োগ পরীক্ষা বাতিলের কোনো সুযোগও নেই। প্রথম ধাপের পরীক্ষায় প্রার্থী ছিল সাড়ে তিন লাখের বেশি।স্বাভাবিকভাবেই সবার পরীক্ষা ভালো হয়নি।যারা পরীক্ষা ভালো দিতে পারেননি,তারাই বাতিলের দাবি করছেন।এনিয়ে আমাদের কোনো কিছু বলার নেই। শুধু বলবো-এটার কোনো যৌক্তিকতা নেই।

সচিব বলেন,একটা নিয়োগ পরীক্ষা স্বচ্ছ করতে যে যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল,তার সবই আমরা নিয়েছি। কেউ খারাপ বা অনিয়ম করার চেষ্টা করতে পারে।চেষ্টা যারা করেছেন,তারা ধরা পড়েছেন।তাদের আইনের আওতায় আনছি আমরা।

উল্লেখ্য,গত ৮ ডিসেম্বর রংপুর,বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১২৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।পরীক্ষার শুরুর কয়েক মিনিটের মধ্যেই প্রশ্নপত্র বাইরে চলে যায় বলেও অভিযোগ ওঠে। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

ব্যাপক অনিয়ম-জালিয়াতি এবং হরতাল-অবরোধের মধ্যে পরীক্ষা নেওয়ায় ১ লাখ ৫৮ হাজার প্রার্থী অনুপস্থিত দাবি করে পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন কিছু প্রার্থী।তারা প্রাথমিক শিক্ষা অধিদফতরের লিখিত আবেদন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি করেছেন।পাশাপাশি হাইকোর্টে রিট আবেদনও করেছেন।

  • Related Posts

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দালাল চক্রের ফাঁদে না পড়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক।।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে…

    বাবার দোয়া আর আল্লাহর রহমতে ‘বিনা টাকায় চাকরি’—অনুপ্রেরণার গল্প ভাইরাল

    নিজস্ব প্রতিবেদক।।চাকরি পেতে যেখানে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ প্রায় নিয়মিত শোনা যায়,সেখানে মাত্র ১,১২৫ টাকা খরচে পাঁচটি সরকারি চাকরির নিয়োগপত্র—এমন এক অনুপ্রেরণামূলক গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন