সরকার মানুষের সব অধিকার নষ্ট করে দিয়েছে-মির্জা ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক।।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার মানুষের সব অধিকার নষ্ট করে দিয়েছে।নিজের কথা ও অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে। আওয়ামী লীগের গণতন্ত্র হলো চুরি করা,লুট ও টাকা পাচার করার গণতন্ত্র এবং মানুষকে হত্যা করার গণতন্ত্র।গত ১৪ বছরে আওয়ামী লীগ নাশকতা ও সন্ত্রাস করে দেশকে শ্মশানে পরিণত করেছে। বিএনপি এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলেই বিএনপি জাতীয় নির্বাচনে যাবে।’

শনিবার সকালে ঠাকুরগাঁওয়ে বিএনপির কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরোও বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তারা চুরি করবেই।আর এখন ইভিএম মেশিন বের করেছে,যেখানে জনগণ ধানের শিষে ভোট দেবে,আর সেটা হয়ে যাবে নৌকা।
প্রায় এক মাস কারাবাসের পর মুক্তি পেয়ে প্রথম নিজ জেলা ঠাকুরগাঁও গেছেন মির্জা ফখরুল।নিজ জেলায় জনসম্মুখে

তিনি বলেন, ‘জজ-ব্যারিস্টার ও স্থানীয় এমপি সাহেবের যে অধিকার,জনগণের অধিকারও তাই।এদেশের মালিক জনগণ, কিন্তু তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে এ সরকার।

হারিয়ে দেওয়া নির্বাচনে বিএনপি আর কখনও যাবে না উল্লেখ করে ফখরুল বলেন, সরকারের প্রতারণা ও ছলনায় মানুষ আর ভুল করবে না।

তিনি বলেন, ‘১৪ বছর ধরে জগদ্দল পাথরের মতো জনসাধারণের ওপর চেপে বসেছে এ সরকার।তারা বিদ্যুতের দাম ও গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ায় দেশে সবকিছুর দাম বেড়ে গেছে।কথা কহিলেই মামলা।এ সরকারের বিরুদ্ধে কোনো কথা কহিবা যাবেনি।’

বিএনপি মহাসচিব বলেন,ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে সরকারি দলের লোকজন ফুলে-ফেঁপে বড় হয়েছে।এ জন্যই কি দেশ স্বাধীন হয়েছিল?’

বিএনপি মহাসচিব জানান,দলটির আন্দোলন শান্তিপূর্ণ। বিএনপি কোথাও কোনো অশান্তি করছে না।কিন্তু আঘাত আসলে সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করা হবে।

  • Related Posts

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    নিজস্ব প্রতিবেদক।।নারীদের নেতৃত্ব প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আমীরে জামাত ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে নারীদের নেতৃত্বের বিরোধিতা…

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসকে ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ন ও গণপূর্ত,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আ স ম রেজাউল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন