সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা ১মাসের জন্য স্হগিত

নিজস্ব প্রতিবেদক।।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেধা যাচাই পরীক্ষা ২১,২২,২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) রুলসহ এ আদেশ দেন।

এ-সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১১ নভেম্বর স্মারকের (১৯ নভেম্বর স্বাক্ষরিত) কার্যক্রম স্থগিত করেছেন উচ্চ আদালত।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওই স্মারকে শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সময়সূচি জানায়।এর বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন ও দুজন অভিভাবক ১০ ডিসেম্বর ওই রিটটি করেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিয়াজ মোর্শেদ।আদেশের বিষয়টি জানিয়ে তিনি আজ বুধবার বলেন,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন।ফলে পরীক্ষা হচ্ছে না।শুধু সরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের ওই মেধা যাচাই পরীক্ষার আয়োজন করেছে,যা হাইকোর্টের গত ৩ নভেম্বর দেওয়া রায়ের লঙ্ঘন।’

এর আগে শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৭ জুলাই এক স্মারকে জানায়।২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।এ নিয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ৩ নভেম্বর হাইকোর্ট রায় দেন।

হাইকোর্টের রায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওই সিদ্ধান্ত (গত ১৭ জুলাই) বাতিল ঘোষণা করেন।পাশাপাশি ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরিচালনা নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যোগ্য শিক্ষার্থীদের সুযোগ দিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করতে বলা হয়।এ লক্ষ্যে ১৫ দিনের মধ্যে চিঠি ইস্যু করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের প্রতি নির্দেশ দেওয়া হয়।এই রায় স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লিভ টু আপিল করে।লিভ টু আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।

এ অবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১১ নভেম্বর উল্লেখ করে,ওই স্মারক (১৯ নভেম্বর ২০২৫ স্বাক্ষরিত) প্রকাশ করে বলে জানান রিট আবেদনকারীদের আইনজীবী নিয়াজ মোর্শেদ।তিনি বলেন,সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে তারিখ ছিল,সেই তারিখ ধরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে। বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের বাদ দিতে চতুরতার সঙ্গে এ ক্ষেত্রে শুধু পরীক্ষার নাম পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন আইনজীবী নিয়াজ মোর্শেদ।

  • Related Posts

    ক্ষমতা থাকলেও শিক্ষা কেন থেমে যায়? রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাসকগোষ্ঠীর পারিবারিক প্রভাব,যোগ্যতা ও শিক্ষাগত মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ স্তরে থাকা পরিবারের…

    শিক্ষক নির্যাতনের অভিযোগ: জয়নাব বিনতে হোসেনের ওপর হামলার প্রতিবাদ

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন