সরকারি প্রটোকল ছাড়াই পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে গোপালগঞ্জের নির্বাচনী এলাকায় শেখ হাসিনা

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।।সরকারি প্রটোকল ছাড়াই পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ায় গেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকাল পৌনে ১০টায় নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে তিনি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছান।

জানা গেছে,কোটালীপাড়ার স্থানীয় সিনিয়র আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন,শেখ সালাহ উদ্দিন ও শেখ তন্ময় তার সঙ্গে রয়েছেন।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) বিকালে দুই দিনের ব্যক্তিগত সফরে সরকারি প্রটোকল ছাড়া টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী।সেখানে পৌঁছে তিনি টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সন্ধ্যায় তিনি নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে চলতি বছরে আরও দুবার কোটালীপাড়ায় এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গত ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা ও ১ জুলাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

তবে এবার তার আসাটা ব্যতিক্রম।নেই কোনো তোরণ,ব্যানার ও ফেস্টুন।সম্পূর্ণ নির্বাচনি আচরণবিধি মেনে এবারের এই কর্মিসভাটি অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।

তিনি বলেন,প্রতীক বরাদ্দের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় অংশ নিয়েছেন।এ জন্য কোনো ব্যানার,পোস্টার বা তোরণ নির্মাণ করা হয়নি।আমরা সম্পূর্ণ আচরণবিধি মেনেই এই কর্মিসভাটি করছি।

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন