সম্মতিহীন যৌন মিলনই’ ধর্ষণ বলে গণ্য হবে

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ধর্ষণকে নতুনভাবে সংজ্ঞায়িত এবং যৌন সম্পর্কে সম্মতির সর্বনিম্ন বয়স আগের থেকে তিন বছর বাড়িয়ে যৌন অপরাধ সংক্রান্ত আইনে বড়সড় সংস্কার আনল জাপান।

দেশটিতে এখন থেকে ‘সম্মতিহীন যৌন মিলনই’ ধর্ষণ বলে গণ্য হবে,আগের সংজ্ঞায় ধর্ষণ হত কেবল ‘জোরপূর্বক যৌন মিলনে’।

এ সংস্কারের ফলে জাপানের আইন এখন অন্যান্য দেশের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হল,বলছে বিবিসি।

দেশটিতে আগে যৌন সম্পর্কে সম্মতির আইনি বয়স ছিল ১৩,এখন সেটা বেড়ে ১৬ হল।

সমালোচকরা বলছেন,জাপানের আগের আইনগুলোতে কাউকে যৌন মিলনে বাধ্য করা হলে,তার জন্য সুরক্ষা ছিল না।এই ধরনের হামলা বা আক্রমণের অভিযোগ করতেও অনুৎসাহিত করা হত।এসব বিষয়ে এমনকী আদালতের রায়েও নানান অসামঞ্জস্যতা দেখা যেত।

সবমিলিয়েই আইনগুলো পাল্টাতে ব্যাপক দাবি উঠেছিল।

শুক্রবার জাপান পার্লামেন্ট ডায়েটের উচ্চকক্ষে নতুন আইনগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।

এসব আইনে ৮টি এমন পরিস্থিতির কথা উল্লেখ করা হয়, যেখানে আক্রান্ত ব্যক্তির পক্ষে যৌন মিলনে অসম্মতি জানানো,কিংবা অসম্মতি জানানোর চিন্তা বা তা প্রকাশের সুযোগ দুরূহ হয়ে দাঁড়াতে পারে।

এসব পরিস্থিতির মধ্যে আছে কাউকে মদ বা মাদকদ্রব্যের সাহায্যে নেশাগ্রস্ত করে,সহিংসতা বা হুমকির মুখে, আতঙ্কিত বা স্তব্ধ অবস্থায় যৌন মিলন।তাছাড়া ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কিংবা ‘অসম্মতি জানালে তার পরিণতি নিয়ে উদ্বেগ’ থেকে যৌন মিলনের মতো পরিস্থিতির কথাও আইনগুলোতে স্থান করে নিয়েছে।

১৯০৭ সালে যৌন সম্পর্কে সম্মতি দেওয়া সংক্রান্ত আইন কার্যকর হওয়ার পর এবারই প্রথম জাপান সম্মতির বয়স বাড়াল।

তার আগ পর্যন্ত, অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর মধ্যে একমাত্র জাপানেই যৌন মিলনে সম্মতি দেওয়ার বয়স ছিল সবচেয়ে কম।

তবে জাপানে ১৩ থেকে ১৫ বছর বয়সী কারও সঙ্গে যদি কেউ যৌন মিলন করে,তাকে কেবল তখনই সাজা পেতে হবে – যদি তার বয়স ভিক্টিমের চেয়ে পাঁচ বছর বা তার বেশি হয়।

ধর্ষণের ঘটনা নিয়ে অভিযোগ জানানোর সময়সীমাও ১০ থেকে বাড়িয়ে ১৫ করা হয়েছে, যেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগের ব্যাপার চেপে না রাখেন।

আইন সংস্কারের ফলে দেশটিতে এখন গোপনে যৌন কার্যকলাপের ছবি বা বিনা অনুমতিতে স্কার্টের নিচের ছবি তোলার মতো কর্মকাণ্ডও নিষিদ্ধ হয়েছে।

২০১৯ সালে ধর্ষণের দায়ে অভিযুক্ত অনেকে খালাস পাওয়ায় জাপানজুড়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছিল; শুরু হয়েছিল ফুল হাতে নিয়ে বিক্ষোভ।

এরই অংশ হিসেবে ওই বছরের এপ্রিল থেকে প্রতি মাসের ১১ তারিখ জাপানজুড়ে আন্দোলনকর্মীরা একত্রিত হয়ে নারী নির্যাতনের বিচার এবং যৌন হয়রানি ও ধর্ষণের শিকারদের সঙ্গে সংহতি জানাতেন।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন