সম্পূর্ণ জয় না পাওয়া পর্যন্ত গাজা অভিযান বন্ধ হবে না-ইসরায়েলের প্রধানমন্ত্রী,নেতানিয়াহু

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন,যতই কূটনৈতিক চাপ থাক,গাজার লড়াই এখনই বন্ধ করবেন না তিনি।নেতানিয়াহু উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদেরও জানিয়েছেন,সম্পূর্ণ জয় না পাওয়া পর্যন্ত গাজা অভিযান বন্ধ হবে না।বহির্বিশ্ব যতই চাপ দিক,তিনি এই লড়াই চালিয়ে যাবেন। হামাসকে সম্পূর্ণ ধ্বংস করাই তার একমাত্র লক্ষ্য।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বৃহস্পতিবারই ইসরায়েলে পৌঁছেছেন।তাঁর সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুর অফিস একটি বিবৃতি প্রকাশ করেছে।তাতে বলা হয়েছে,আমার মার্কিন বন্ধুকে জানিয়েছি,আমাদের সাহসী যোদ্ধাদের লড়াই ব্যর্থ হতে দেব না।’বিবৃতিতে আরও বলা হয়েছে,যে সেনা জওয়ানদের আমরা হারিয়েছি,তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই লড়াই চালিয়ে যেতে হবে।’হামাসকে খতম না করা পর্যন্ত এই লড়াই চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নেতানিয়াহুর অফিস।

বৈঠকের বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রতিনিধি ইসরায়েলকে কঠিন প্রশ্নও করেছেন।যে পদ্ধতিতে ইসরায়েল এখন গাজায় অভিযান চালাচ্ছে,তা বদল করা সম্ভব কি না,সে বিষয়ে জানতে চেয়েছেন।কিন্তু ইসরায়েল জানিয়েছে,এই পদ্ধতিতেই আপাতত অভিযান চলবে।

ইসরায়েল এদিন আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তাদের ধারণা,গাজা উপত্যকায় সব হামাস নেতাকে খতম করতে আরও কয়েক মাস সময় লাগবে।বস্তুত,গাজার একাধিক সুড়ঙ্গে সমুদ্রের জল ঢোকাতে শুরু করেছে ইসরায়েলের সেনারা।এর ফলে হামাস নেতারা সুড়ঙ্গ ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হবেন বলে তাদের ধারণা।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে,ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১৮ হাজার ৭৮৭ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। অন্যদিকে ইসরায়েলের ডিফেন্স ফোর্স জানিয়েছে,রাফাহ সীমান্তে ছয় ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন