সমবেদনা জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না-মেহজাবীন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেটকার ও বাইক দুমড়ে-মুচড়ে ছয় জনের মৃত্যু হয়েছে। ্এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।গতকাল শুক্রবার সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।হৃদয়বিদারক এ দুর্ঘটনায় এক বাইকারের স্ত্রী আর সাত বছরের সন্তান নিহত হয়েছে। ভাগ্যক্রমে বেঁচে যায় সেই বাইকার।

এ ঘটনায় মর্মাহত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও। দুর্ঘটনার একটি ছবি নেটদুনিয়ায় শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি এই বাবার প্রতি সমবেদনা জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।নিজের প্রিয়জনকে চোখের সামনে মরতে দেখা মানে, নিজের ভেতরেও একটা অংশ মরে যাওয়া।’

মেহজাবীনের কথায়, ‘এই মানুষটা হয়ত এখন জীবিত, কিন্তু তার ভেতরটা তার পরিবারের সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই মারা গেছে। আল্লাহ তাকে বেঁচে থাকার তৌফিক দিন। রাস্তাগুলো কখনোই নিরাপদ নয়।’

সবশেষে মেহজাবীন লিখেছেন, ‘সারা বছর ধরে অসংখ্য ঘটনা ঘটে যা অবহেলার পরিচয় দেয় কিন্তু এই ধরনের উদাসীনতা থামানোর জন্য কিছুই কার্যকর হচ্ছে না।যতদিন না বড় কোনো পদক্ষেপ নেওয়া হবে,ততদিন এটা প্রতিদিন শোনা, পড়া, অনুভব করা এবং ভুলে যাওয়া গল্প হয়েই থেকে যাবে।’

  • Related Posts

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন…

    হিরো আলমের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

    বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন