নিজস্ব প্রতিবেদক।।দেশের সব স্কুল-কলেজে ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (১৪ অক্টোবর)কর্মসূচি পালন করা হবে। এক আদেশে বলা হয়,শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে রোববার সব স্কুল-কলেজকে সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করতে হবে। ‘শব্দদূষণ বন্ধ করি,নিরব মিনিট পালন করি ’স্লোগানকে সামনে রেখে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে। Post navigation ১৮ অক্টোবর সারাদেশের স্কুল ও কলেজগুলোকে শেখ রাসেল দিসব পালনের নির্দেশ ৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৮৪টি পদ সৃষ্টির অনুমোদন