মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় বরিশাল জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হলেন মেহেন্দিগঞ্জ থানার (ওসি) মো. ইয়াছিনুল হক।আজ (১৯ মার্চ) মঙ্গলবার জেলা পুলিশের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মো. ইয়াছিনুল হকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম।এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সূত্রে জানা যায়,গত জানুয়ারি ২০২৪ মাসে বরিশাল জেলার মধ্যে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে থানা এলাকায় সর্বোচ্চ মাদক উদ্ধার, ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার,সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন কার্যক্রমের ওপর বিচার বিশ্লেষণ করে মেহেন্দিগঞ্জ থানার ওসি কে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। ভবিষ্যতে যেকোন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছেন ওসি ইয়াছিনুল হক । Post navigation অবন্তিকার আত্মহত্যা:-প্রক্টর দ্বীন ইসলামের সংশ্লিষ্টতা নিয়ে কারো কাছে কোনো তথ্য-প্রমাণ থাকলে জমা দেয়ার অনুরোধ করছেন -তদন্ত কমিটি হিজলা ধূলখোলা ইউপি চেয়ারম্যান জামাল ঢালী সহ ৭৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা