শ্রীলঙ্কার যে এলাকায় পা রাখলেই মনে হচ্ছে নরসিংদীতে আছি!

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মহাগালওয়েয়া-রান্না (৪৬.৫৩ কিলোমিটার)শ্রীলঙ্কার মোরগগুলোও খানিকটা অলস।অনেক দেরিতে ঘুম থেকে ওঠে।এদের অনেক আগেই টুকটুকের বেকারিগুলো জেগে যায়।অ্যালার্ম বাজিয়ে লোকজনকে জাগাতে জাগাতে এসব ভ্রাম্যমাণ বেকারিগুলোর দিন শুরু হয়।আমার ঘুম ভাঙল টুকটুকের অ্যালার্মেই।সকালে বেরোনোর আগেই লজের মালিক আংকেল জানতে চাইলেন,রং–চা পান করব কি না।কোথায় যেন পড়েছি,বিনা পয়সায় চায়ের আমন্ত্রণ ফিরিয়ে দিতে নেই!তাই কেটলিটা টেবিলে রাখতেই আমরা চায়ের কাপে ঠোঁট ঠেকাতে ব্যস্ত হয়ে গেলাম।

আজ হাঁটা শুরু করতেই সিমেন্টের ব্লক বসানো রাস্তা।ওই রাস্তাতেই অতিকায় সব ক্যাকটাস গাছ।খানিক এগিয়ে দুই পাশে ফসলি খেতের মধ্য দিয়ে রাস্তা।সবে ট্রাক্টরের ফলা গেঁথেছে খেতের লালচে মাটিতে।খানিকটা দূরে হাম্বানটোটা মাহিন্দা রাজাপক্ষে আন্তর্জাতিক স্টেডিয়াম।এই বন্য হাতির এলাকায় আন্তর্জাতিক স্টেডিয়াম করার কোনো কারণ আমি অন্তত খুঁজে পেলাম না।ময়ূরের সঙ্গে সঙ্গে প্রচুর সুইচোরা ও বুলবুলির দেখাও মিলল।একটা বিলের মধ্য দিয়ে রাস্তা। পেরিয়ে সুন্দর জলাশয়।এখান থেকে দুই পাশে ঘন জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা।গা ছমছম করা পরিবেশ।হাতির সামনে না পড়লেই হয়!এ দিকে এই প্রাণীর বেশ দৌরাত্ম্য আছে।দুই-এক জায়গায় হাতির মলও দেখলাম।দুরু দুরু বুকে এদিক-ওদিক তীক্ষ্ণ নজর রেখে পথ চলছি।মিগাহাজান্দুরা রোডে উঠে তবেই স্বস্তি।এদিকের বসতিগুলোতে হাতির ঢুকে পড়া ঠেকাতে ইলেকট্রিক বেড়া দেওয়া আছে।

আরও একটা ছোট রাস্তা ধরে সাড়ে নয়টা নাগাদ সুরিয়াওয়েয়া।জলাশয়ের নামেই জনপদের নাম।ইডিয়াপ্পাম আর রং–চা দিয়ে নাশতা সেরে আবার পথে।এবার এসে পড়লাম আদিগন্ত বিস্তৃত কলাবাগানে।মনে হচ্ছিল ভুল করে বাংলাদেশের কলার রাজধানী নরসিংদী চলে এসেছি!অবশ্য নরসিংদীর অন্য বিখ্যাত ফল লটকন বা বুবি এখানে অনুপস্থিত।এই রাস্তাটা আরসিসি ঢালাই করা।পুরো ভ্রমণেই কোথাও আরসিসি ঢালাই করা রাস্তা পাইনি।কলাবাগান শেষ হওয়ার পর বিশাল একটা বিল।বিলে ময়ূরের বাইরে আছে প্রচুর কালাগলা মানিকজোড়।এই রাস্তা ধরে এগিয়ে বি-৫৬৩ নম্বর সড়ক।এবার সঙ্গী হলো সেচকাজের জন্য বানানো একটি শুকিয়ে যাওয়া খাল। জায়গার নাম বিহারাগালা।

রাস্তার পাশে বিশাল সব গোসাপ।এরা নির্ভয়ে,নিঃশঙ্ক চিত্তে চলাফেরা করে।আমিও অবশ্য এদের ভয় পাই না।জুমন ভাইয়ের আবার হার্পেটোফোবিয়া আছে।সহজ ভাষায় সরীসৃপ ভীতি।মিনি ট্রাকের স্পিকারে ‘মালো, মালো’ শব্দে মুখরিত এই সড়ক।সিংহলা মালো শব্দের অর্থ মাছ।দেদার মাছ বিক্রি হচ্ছে।ওয়ালাউই গঙ্গা নামক নদীর ওপর সেতু পেরিয়ে প্রবেশ করলাম সাবারাগামুয়া প্রভিন্সে।শ্রীলঙ্কার রাজ্যের সংখ্যা সর্বমোট ৯টি। আমাদের এই পদযাত্রায় পা রাখার সৌভাগ্য হলো ছয়টি রাজ্যেই।নতুন প্রভিন্সের সঙ্গে অবধারিতভাবেই নতুন জেলাতেও পা রাখলাম।জেলার নাম শ্রীলঙ্কার রত্নের রাজধানী বলে খ্যাত—রত্নপুরা।

ওয়াহেরাগোয়াল্লিয়া পুরানা রাজমহা বিহার পড়ল পথে।পাঁচ শিষ্য সমেত বুদ্ধ বসে আছেন।মগধ দেশের উরুবিল্বতে বুদ্ধদেবের সেই কঠিন সাধনাই চিত্রিত হয়েছে এখানে।সামনে দাঁড়িয়ে আছেন গেরুয়া পরিহিত কয়েকজন সন্ন্যাসী।পথের ধারের বাড়িগুলোর বাগানে চন্দ্রপ্রভা,নীলমণিলতা আর জবার আধিক্য।পাডালাঙ্গালা হয়ে এলা বান্ট রোড পেরোতেই আবার সাউদার্ন প্রভিন্সে প্রবেশ করলাম।চলছি আবেয়েসেকেরাগামার পথে।এখানে আবারও সিমেন্টের ব্লকের রাস্তা।আজ সব ধরনের রাস্তার অভিজ্ঞতাই হয়ে যাচ্ছে।কালো পিচ,লাল মাটির রাস্তা, সিমেন্টের ব্লক কিংবা আরসিসি ঢালাইয়ের রাস্তা—সবখানেই আমাদের পা পড়ছে।

বিশাল বিশাল ফণিমনসাছবি: বাবর আলীর সৌজন্যে
আবেয়েসেকেরাগামার এই রাস্তাই মিশেছে এক্সপ্রেসওয়েতে। নিচের আন্ডারপাস দিয়ে এক্সপ্রেসওয়ে পেরোলাম আমরা।এ দিকে প্রচুর নারকেলগাছ।এক জায়গায় পান চাষ হচ্ছে দেখলাম।১২ কিলোমিটার ধরে একটাও দোকানের দেখা নেই। জুমন ভাইয়ের খানিকটা কষ্টই হয়ে যাচ্ছে। চায়ের দোকানে কিছুক্ষণ থামতে পারলে আবার চলার রসদ পাওয়া যায়।

আনগুনাকালোপেসসার রাস্তায় এসে দীর্ঘ সাড়ে তেরো কিলোমিটার পরে একটা দোকান পাওয়া গেল।জুমন ভাই নিলেন কোক-বিস্কুট,আমি কোমল পানীয় পান করি না বলে শুধুই বিস্কুট।আজ সকাল থেকেই আবহাওয়া বেশ গুমোট। আকাশ মেঘে ঢাকা হলেও বেশ গরম অনুভূত হচ্ছে। উপকূলের দিকে এগোচ্ছি বলেই এমন মনে হচ্ছে কি না,কে জানে!শ্রীলঙ্কার সাধারণ মানুষদের বেশ স্থাপত্যপ্রীতি আছে। বেশির ভাগ বাড়ির সামনেই সুন্দর কোনো না কোনো স্থাপনা আছে। মাটির কলসি কাঁখে এক নারীর সিমেন্টের মূর্তিই বেশি জনপ্রিয়।

একটা টুকটুকের পেছনে লিখে রাখা আছে কোটি টাকার প্রশ্ন—হোয়াট উই হ্যাভ ডান টু দিস বিউটিফুল ওয়ার্ল্ড? (সুন্দর এই পৃথিবীর আমরা কী করেছি?)। চলতে চলতে তা–ই ভাবছি।আমরা তথাকথিত আধুনিক কিংবা সভ্য যুগের মানুষেরাই পৃথিবীর রূপ-রস সবচেয়ে বেশি নিংড়ে একে বানিয়েছি আখের ছোবড়ার মতো শীর্ণ ও দীর্ণ।আর বিনিময়ে রেখে যাচ্ছি টনের পর টন আবর্জনার স্তূপ। প্রস্তর যুগ, লৌহ যুগের ধারাবাহিকতায় এই যুগকে আবর্জনার যুগ বললে একেবারেই অত্যুক্তি হবে না।অবশ্য দেশ হিসেবে আবর্জনা ব্যবস্থাপনায় শ্রীলঙ্কা বেশ এগিয়ে।আমাদের চেয়ে তো ঢের এগিয়ে। এর পেছনে অবশ্য নাগরিকদের প্রভূত অবদান আছে। এই দেশের নাগরিকদের মননে এবং মজ্জায় পরিচ্ছন্নতাবোধের ব্যাপারটা আছে।নইলে আবর্জনার মতো এমন সর্বগ্রাসী সমস্যার সমাধান রাষ্ট্র কখনোই একা করতে পারে না। রাষ্ট্রের কোনো কিছু করার পরিমাণগত সীমা আছে।সেই সীমাটা ডিঙানো যায় নাগরিকরাও রাষ্ট্রের সঙ্গে একাত্ম হলে।

সোয়া চারটা নাগাদ আনগুনাকালোপেসসা।এটা বেশ বড় কলেবরের শহর।শেষ বিকেল নাগাদ এখানেই সারলাম দুপুরের খাবার।এখানে বুফে লাঞ্চের ব্যবস্থা।লঙ্কান রুপিতে ৩০০ টাকায় ভেজ মিল খেলাম।বাংলাদেশি টাকায় রূপান্তর করলে খরচা দাঁড়ায় মোটে ১২০ টাকা।এরামিনিইয়াইয়া নামক জংশন এই শহরের একদম শেষ মাথায়।এখান থেকে টানা হাঁটা।আমাদের পথ এগিয়েছে রান্না রোড ধরে। পথে ছোট ছোট অনেকগুলো জনপদ পেরোচ্ছি।হাথারামান হান্দিয়া পেরোনোর পর দুই-তিনটা চড়াই পথ আগলাল।দিনের আলো ততক্ষণে উবে গেছে। সন্ধ্যার পাতলা আঁধার সমাগত।সামনের মোড়ে রাস্তা গিয়ে মিশেছে এ-২ মহাসড়কে।স্থানীয়রা বলে থিসসা রোড। এই সড়ক ধরে তিন কিলোমিটার পা চালিয়ে সন্ধ্যা সাতটা নাগাদ গেস্ট হাউজে।কবজিতে লেপ্টে থাকা গার্মিন কোম্পানির ঘড়ি জানাচ্ছে আজ পথ চলেছি সাড়ে ছেচল্লিশ কিলোমিটারেরও কিছু বেশি।আমাদের গন্তব্য শ্রীলঙ্কার সর্ব দক্ষিণের বিন্দু পয়েন্ট ডন্ড্রার বাকি আর ৪২ কিলোমিটার।

  • এই সংক্রান্ত সংবাদ

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    বিস্তারিত পড়ুন

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    বিস্তারিত পড়ুন

    You Missed

    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 20 views
    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 36 views
    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 41 views
    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 39 views
    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 35 views
    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 34 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 43 views
    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট: ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 52 views
    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট:  ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 53 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 37 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 42 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 55 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 43 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 30 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 16 views
    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 25 views
    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 21 views
    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 27 views
    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 14 views
    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 16 views
    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 33 views
    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 23 views
    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 19 views
    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 20 views
    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 19 views
    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 15 views
    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 23 views
    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 15 views
    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 3 views
    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 2 views
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 2 views
    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ