শ্রমিক নেতা শহিদুল ইসলাম হত্যা মামলার এক আসামিকে কক্সবাজারে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।গাজীপুরে আলোচিত শ্রমিক নেতা শহিদুল ইসলাম হত্যা মামলার এক আসামিকে কক্সবাজারে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

শুক্রবার ভোরে আকাশ আহমেদ বাবুল নামের ওই ব্যক্তিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল এলাকা থেকে ধরা হয় বলে র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক জানান।

বাবুলের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বটটেকি এলাকায়।

গত ২৫ জুন শ্রমিকদের বেতন-ভাতা আদায়ে দুই শ্রমিক নেতাকে সঙ্গে নিয়ে গাজীপুরের টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডে গিয়েছিলেন শহিদুল ইসলাম।কারখানা থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর তাদের ওপর হামলা হয়,তাতে প্রাণ যায় শহিদুলের।

বাংলাদেশ সফরে থাকা যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অন্যান্য বিষয়ের সঙ্গে শহিদ হত্যা নিয়েও সরকারের সঙ্গে কথা বলেছে।

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র,মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে ওই প্রতিনিধি দল বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাতে বিষয়টি নিয়ে আলোচনা করে।

যুক্তরাষ্ট্র শহিদুল ইসলাম হত্যার সুষ্ঠু তদন্ত চেয়েছে বলে সাংবাদিকদের জানান আইনমন্ত্রী।তিনি বলেন “উনারা শহিদুল ইসলামের মৃত্যু নিয়ে কথা বলেছেন। … তারা শুধু এটুকু বলেছেন,সুষ্ঠু তদন্ত হলে সেটা ভালো।

“আমি তাদের অত্যন্ত স্পষ্টভাবে বলেছি,বাংলাদেশ আগের সংস্কৃতি নাই যে,বিচার হবে না।বাংলাদেশে এখন যে কোনো অপরাধের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার হয় এবং তাই হবে।”

শহিদুল বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন এর গাজীপুর জেলার সভাপতি ছিলেন।তাকে হত্যার ঘটনায় ৬ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় করা মামলায় ২ নম্বরে বাবুলের নাম আছে।

তাকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা সাদিকুল হক বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল হত্যায় সম্পৃক্ততার কথা ‘স্বীকার করেছেন’ বাবুল।

কী কারণে এই হত্যাকাণ্ড,সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু না জানিয়ে মেজর সাদিকুল জানান,বাবুলকে গাজীপুরে পুলিশের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে ৯ জুলাই এ মামলার ছয় নম্বর আসামি মো. হানিফকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।আর ১২ জুলাই রাতে গ্রেপ্তার হন রাইসুল ইসলাম ওরফে রাতুল, মো. জুলহাস আলী,সোহেল হাসান ওরফে সোহাগ এবং শাহীনুর ইসলাম ওরফে শাহীন।তারা সবাই টঙ্গীর সাতাইশ ও সাতাইশ চৌরাস্তা এলাকায় থাকেন,সেখানে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন