নিজস্ব প্রতিবেদক।।আগামী শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১১টা থেকে পর দিন শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বিমানবন্দরের সামনের উড়ালসড়কের নির্মাণকাজের জন্য ওই সাত ঘণ্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে।এ সময় ভারি ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে। Post navigation রান্নাঘরের চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করুন-তিতাস গাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন-জাহাঙ্গীর আলম