নিজস্ব প্রতিবেদক।।একাদশ শ্রেণিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বেতন জানুয়ারি থেকে আদায়ের নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপিতে এ নির্দেশনা দেয়। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়,ভর্তি নীতিমালা অনুসরণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন মাধ্যমে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মাসিক বেতন এ বছরের জানুয়ারি থেকে আদায় করতে হবে। বর্তমানে একাদশ শ্রেণিতে (উচ্চমাধ্যমিক) ভর্তি কার্যক্রম চলছে। অনলাইন আবেদনের মাধ্যমে ভর্তির জন্য প্রথম ও দ্বিতীয় দুই ধাপের মেধা তালিকাও প্রকাশ করা হয়েছে।এখন তৃতীয় ধাপের আবেদন কার্যক্রম চলছে। Post navigation ন্যাশনাল জিওগ্রাফিক এডুকেশনাল সাইট থেকে নিয়ে হুবহু কপিরাইটিং দায় স্বীকার করেছেন-জাফর ইকবাল ইসলামপুর মেয়রের স্ত্রী বিদ্যালয়ে ক্লাস না করিয়ে মাসের পর মাস বেতন-ভাতা তুলছেন!