নিজস্ব প্রতিবেদক।।বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালা তৈরির কাজ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।যদিও বদলির বিষয়টি আমাদের হাতে নেই। তবুও শিক্ষকরা খুব দ্রুত খুশির খবর পাবেন বলে আশা করছি।

রোববার (৩১ ডিসেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এ সব কথা বলেন এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান।

এনটিআরসিএ’র চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস এম মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান।মূল প্রবন্ধের উপর আলোচনা করেন এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) ড. মো. আব্দুল মান্নান; সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী; পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) আবদুর রহমান।

কর্মশালায় শিক্ষকদের বদলি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এনটিআরসিএ সচিব বলেন,বেসরকারি শিক্ষকদের বদলির দাবি দীর্ঘদিনের।আমরা সমপদের বিপরীতে বদলির কথা বলেছিলাম।তবে মন্ত্রণালয় সবার মতামতের ভিত্তিতে বদলি প্রক্রিয়া চালু করবে।বিষয়টি নিয়ে কাজও শুরু হয়েছে। যতটুকু জেনেছি স্কুল-কলেজে যোগদানের একটি নির্দিষ্ট সময় পর শিক্ষকরা বদলির সুযোগ পাবেন।আশা করছি খুব শিগগিরই বদলি নিয়ে শিক্ষকরা সুখবর পাবেন।’

ওবায়দুর রহমান আরও বলেন,অনেকে বলছে এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ সুপারিশপ্রাপ্তরাই কেবল বদলির সুযোগ পাবেন।অনেক প্রার্থী আমাদের ফোন করে কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদেরও বদলির দাবি তুলেছেন। কারা বদলির সুযোগ পাবে আর কারা পাবে না তা এখনই বলা যাচ্ছে না।কেননা বদলি নীতিমালা নিয়ে অনেক কাজ বাকি রয়েছে।’

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed