নিজস্ব প্রতিবেদক।।৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন (ভি-রোল) ফরম পূরণের কার্যক্রম শুরু হয়েছে।আগামী ২৪ জুলাইয়ের মধ্যে প্রার্থীদের ভি-রোল ফরম পূরণ করতে হবে। বুধবার (১০ জুলাই) প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের ভি-রোল ফরম পূরণের এসএমএস পাঠানো শুরু করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড। এসএমএসে প্রার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হচ্ছে।একই সাথে ভি-রোল ফরম পূরণের লিংকও পাঠানো হয়েছে। এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৯ মে।১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা।৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন ২৩ হাজার ৭৩২ জন।এদের মধ্যে প্রাথমিকভাবে ২২ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। Post navigation সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি দেড় যুগ পর এসে উঠে যাচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা-বদলে যাচ্ছে এনটিআরসিএও