শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিয়তমা’ দেখলেন-রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সপরিবারে

নিজস্ব প্রতিবেদক।।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সপরিবারে প্রেক্ষাগৃহে দেখলেন শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিয়তমা’।সিনেমাটি দেখে দেশের শীর্ষ এ নায়ককে বুকে জড়িয়ে নিলেন তিনি।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে ছবিটির বিশেষ প্রদর্শনী হয়।

বিশেষ শো চলাকালীন আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা,শাকিব খান,আরশাদ আদনান,হিমেল আশরাফ,প্রিন্স মাহমুদ,প্রিয়াংকা গোপ, তারিন,নুসরাত ফারিয়া,এলিনা শাম্মী,সোমনূর কোনাল, রিয়াদ,সোমেশ্বর অলিসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা।

ছবি দেখার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন শাকিব খান।যেখানে সিনেমা দেখার পর অভিনেতাকে জড়িয়ে ধরতে দেখা দেখা যায় রাষ্ট্রপতিকে। এ সময় স্টার সিনেপ্লেক্সে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শাকিব তার ফেসবুকে লেখেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি মো‌. শাহাবুদ্দিন স্যার ‘প্রিয়তমা’ দেখেছেন! তিনি আমার ও পুরো টিমকে অসাধারণ অনুপ্রেরণাদায়ী কথা বলেছেন!’’

এদিকে ছবিটির নির্মাতা হিমেল আশরাফ বলেন,এক জীবনে আমার আর কী চাওয়ার থাকতে পারে?বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তাঁর পরিবার নিয়ে বঙ্গভবন থেকে সিনেমা হলে এসে আমার ছবি উপভোগ করছেন!ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া,ধন্যবাদ শাকিব খান ভাইয়া,ধন্যবাদ ফারুক ভাই, ধন্যবাদ ‘প্রিয়তমা’ টিম।বিশেষ করে ধন্যবাদ সাধারণ দর্শক।’’

ঘোষণা’প্রিয়তমা’ টিম নিয়েই শাকিবের নতুন ছবির ঘোষণা
ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘প্রিয়তমা’র কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন।সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। আরও অভিনয় করেছেন কাজী হায়াত,শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন প্রমুখ।

  • Related Posts

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন…

    হিরো আলমের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

    বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন