শাওন যুবলীগ কর্মী নয়, যুবদল কর্মীও নয়!

নিজস্ব প্রতিবেদক।।নারায়ণগঞ্জে বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত শাওন প্রধানকে যুবদল কর্মী বলে দাবি করছে বিএনপি। অপর দিকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শাওন প্রধানের বাড়ির সামনে শাওনকে যুবলীগ কর্মী দাবি করে বিক্ষোভ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

তবে স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, শাওন যুবদলের রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলেন এবং তিনি যুবদলের কমিটিতে পদ পাওয়ার চেষ্টা করছিলেন। এ ছাড়া শাওনের ফেসবুক আইডি ঘেঁটে দেখা গেছে, তিনি নিজেকে যুবদল কর্মী হিসেবে পরিচয় দিতেন।

শাওন প্রধান যে যুবলীগের কর্মী নয়, তা নিশ্চিত করেছেন তাঁর চাচা নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী। শাওন তাঁর চাচাতো ভাই মৃত সাহেব আলীর ছেলে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল দাবি করেছেন, ‘নিহত শাওন যুবদল কর্মী নয়; বরং আওয়ামী লীগ নেতার ভাতিজা।’

তবে শাওন প্রধান যে যুবলীগের কর্মী নয়, তা নিশ্চিত করেছেন তাঁর চাচা নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী। শাওন তাঁর চাচাতো ভাই মৃত সাহেব আলীর ছেলে।

গতকাল রাত ১০টায় সদর উপজেলার বক্তাবলীতে শাওনের বাড়ির সামনে আওয়ামী লীগ নেতা–কর্মীদের সঙ্গে অবস্থানকালে শওকত আলী বিষয়টি নিশ্চিত করেন।

শওকত আলী বলেন, ‘শাওন যুবলীগ কর্মী নয়, যুবদল কর্মীও নয়। সে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সদস্য নয়। যদি যুবদল কর্মী হয়ে থাকে,(বৃহস্পতিবার) মিছিলে গিয়ে থাকে, তবে সেটা আমি জানি না।’

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যুবদলের মিছিলে সামনের সারিতে থাকা শাওনের ছবি দেখালে শওকত আলী ছবিটি শাওনের বলে শনাক্ত করেন। তিনি বলেন, ‘ছবিতে শাওনকে দেখা যাচ্ছে। এই ছবি তো মুছে ফেলা যাবে না।’

শাওনকে যুবলীগ কর্মী দাবি করে স্থানীয় আওয়ামী লীগের বিক্ষোভ বিষয়ে বলেন, ‘যারা এটা বলতেছে, তারা সঠিক তথ্য জেনে বলেনি।’

এ সময় তিনি বলেন, ‘বিএনপি তাকে নিজেদের কর্মী প্রমাণ করতে পারলে বিএনপির ফায়দা আছে।কিন্তু আমি বলব, আমার সন্তান মারা গেছে।তার পরিবার যেন কোনো প্রতিহিংসার শিকার না হয়।নতুন করে এই পরিবারের লোকজন যেন ঝামেলায় না পড়ে।আমি চাই,ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। ন্যায়বিচার হোক।’

এদিকে বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত শাওনের বাড়ির সামনে শওকত আলী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা–কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। শওকত আলীর দাবি, তাঁরা লাশ দাফনের জন্য অপেক্ষা করেছেন।

তবে সেখানে থাকা নাম প্রকাশ না করার শর্তে এক আওয়ামী লীগ নেতা বলেন, ‘ওর লাশ নিয়ে যেন বিএনপি কোনো ঝামেলা না করতে পারে,সে জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি।’ এ সময় স্থানীয় কোনো বিএনপি নেতাকে সেখানে দেখা যায়নি।

সরেজমিন ঘুরে স্থানীয় তিনজন ছাত্রলীগ নেতা, দুজন ব্যবসায়ী, শাওনের মামা, বন্ধুসহ অন্তত ১৫ জনের সঙ্গে কথা হয়েছে।তাঁরা প্রত্যেকেই জানিয়েছেন, শাওন যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

সরেজমিন ঘুরে স্থানীয় তিনজন ছাত্রলীগ নেতা, দুজন ব্যবসায়ী, শাওনের মামা, বন্ধুসহ অন্তত ১৫ জনের সঙ্গে কথা হয়েছে।তাঁরা প্রত্যেকেই জানিয়েছেন, শাওন যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয়ভাবে মৎস্যজীবী দলনেতা সলিমুল্লাহ হৃদয়, যুবদল নেতা আমীর ব্যাপারী, শাহ আলী ও মহসিন ব্যাপারীর সঙ্গে শাওনের সখ্য ছিল। বক্তাবলী ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদের জন্য চেষ্টা করছিলেন তিনি।কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমানের অনুসারী ছিলেন শাওন।

নাম প্রকাশ না করার শর্তে শাওনের এক মামা বলেন, ‘শতভাগ নিশ্চিত থাকেন, শাওন যুবদল করত। কিন্তু সবকিছু বলা যায় না। বুঝেন তো। অনেক কিছুই বলা নিষেধ।’

শাওনের পরিবার সূত্রে পাওয়া তাঁর ফেসবুক আইডি ঘুরে যুবদলের রাজনীতির সঙ্গে তাঁর যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। ‘Shawon ahmed (রাজা) ’ নামে তাঁর ফেসবুক আইডির ‘বায়ো’তে শাওন লিখেছেন, ‘কর্মীর চেয়ে বড় কোন পদ নাই/সাক্ষী দেহের ঘামে ভেজা নগরীর রাজপথ/ফতুল্লা থানা যুবদল জিন্দাবাদ।’

  • Related Posts

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    নিজস্ব প্রতিবেদক।।নারীদের নেতৃত্ব প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আমীরে জামাত ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে নারীদের নেতৃত্বের বিরোধিতা…

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসকে ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ন ও গণপূর্ত,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আ স ম রেজাউল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন