নিজস্ব প্রতিবেদক।।অন্তর্বর্তী সরকার শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
প্রেস সচিব জানান,সরকারের উদ্দেশ্য হলো মামলার পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করা।সুযোগ পেলেই জাতিসংঘের দপ্তরকে তদন্তে সহযোগিতার প্রস্তাব দেওয়া হবে।এছাড়া,তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে সরকার প্রস্তুত থাকবে।
নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ ফরেন,কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) থেকে হালনাগাদ নির্দেশনায় এ সতর্কতা জারি করা হয়। সতর্কবার্তায় বলা হয়,বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা ও চরমপন্থি হামলার আশঙ্কা রয়েছে।রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা হতে পারে,যা নির্বিচারও হতে পারে। এফসিডিও আরও পরামর্শ দিয়েছে,নাগরিকদের আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে,বড় সমাবেশ ও পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতিসহ স্থান থেকে দূরে থাকতে, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে এবং চলাচলের ক্ষেত্রে সতর্ক পরিকল্পনা ও বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে।
নিজস্ব প্রতিবেদক।।নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন,১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।ভোটারদের এখন শুধু ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তিনি বলেন,দেশের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।মোট ৮ লাখ কর্মকর্তা ও প্রায় ৯ লাখ পুলিশ,সেনা ও আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন,যার মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ, মহিলা ৬ কোটি ২৮ লাখ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। এবারের নির্বাচনে ৩০০ আসনে মোট ২ হাজার ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে, সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি— ২৮৮ জন।ভোটগ্রহণ হবে ৪২,৭৭৯টি কেন্দ্রে,২,৪৭,৪৮২টি ভোটকক্ষে। পর্যবেক্ষকের সংখ্যা ৫৫,৪৫৪ জন,এর মধ্যে ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক। প্রবাসী ভোটার হিসেবে ইতোমধ্যে ৪ লাখ ৮০ হাজার ভোটার ভোট প্রদান করেছেন।
সর্বশেষ সংবাদ :———