লালমোহনে জমি বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় সিজারের দুই মাসের রোগীসহ আহত-৩

লালমোহন(ভোলা)প্রতিনিধি।।ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মৃধা বাড়িতে দীর্ঘদিনের জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় দুই মাসের সিজারের রোগীসহ ৩ জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

২০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ টার দিকে ধলীগৌরনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার জানান, আমাদের দীর্ঘদিনের ভোগদখলীয় জমি প্রতি কুনজর পড়ে হঠাৎ করে দখল করার চেষ্টা করে একই বাড়ির খোকন মৃধা গংরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে আমাদের ভোগদখলীয় জমি থেকে মাটি কেটে নিচ্ছে খোকন মৃধারা পরে তাদের নজরুল মৃধা(৫৫) বাঁধা দিলে খোকন মৃধার ছেলে সামির অকথ্য ভাষায় গালমন্দ করে।

নজরুল মৃধা এর প্রতিবাদ করলে তাকে ধাক্কা দেয় খোকন মৃধা গংরা। পরে নজরুল মৃধা(৫৫) স্থানীয় পুলিশ পারিতে একটি অভিযোগ করে ও ৯৯৯ এ ফোন করে।নজরুল মৃধারা প্রশাসনের আশ্রয় নেওয়ায় খোকন মৃধা গংরা উত্তেজনা হয়ে রেগে বাসা থেকে ধারালো দা, ছেনি ও লাঠিসোঁটা সহ দেশিও মাছ ধরার টেঁটা নিয়ে এসে এলোপাতাড়ি ভাবে নজরুল মৃধাকে মারধর করে।

পরে নজরুল মৃধার বড়ো ছেলে নোমান মৃধা তার বাবাকে উদ্ধার করতে এলে আকবর মৃধা টেঁটা মারলে সেই টেঁটার আঘাত খোকন মৃধাদের মধ্যে একজনের গায়ে লেগে যায়। পরে নোমান মৃধা অভিযোগ করে জানান আমার স্ত্রী দুই মাসের সিজারের রোগী বিলকিস বেগমের পেট লাথি গুশী মারে সামির,আকবর মৃধা,মন্নান মৃধা,শাহনাজ মাষ্টার, আবুল কাশেম পরে বিলকিস বেগম অজ্ঞান হলে তার গলা থেকে স্বর্ণের চেইন টাকা-পয়সা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদেরকে লালমোহন হাসপাতালে ভর্তি করেন এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে এর সঠিক বিচারের জোর দাবী জানিয়েছেন।

  • Related Posts

    পদ্মা সেতু নিয়ে বাণিজ্য উপদেষ্টার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক, নেটিজেনদের ট্রল

    নেত্রকোনা প্রতিনিধি।।নেত্রকোনায় এক জনসভায় বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের দেওয়া বক্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের কঠোর সমালোচনা করেন। সভায় বশির উদ্দিন…

    ১৪২ বছর বয়সে সৌদি আরবের সবচেয়ে প্রবীণ নাগরিকের ইন্তেকাল

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।সময়ের চাকা ঘুরেছে প্রায় দেড়শ বছর। চোখের সামনে বদলে যেতে দেখেছেন গোটা পৃথিবীকে—মরুভূমির বালুচর থেকে আধুনিক সৌদি আরবের উত্থান পর্যন্ত সব কিছুরই জীবন্ত সাক্ষী ছিলেন তিনি।অবশেষে দীর্ঘ জীবনযাত্রার…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন