লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধার, জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

লক্ষীপুর প্রতিনিধি।।লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য তৈরি করা অবৈধ ছয়টি সিল উদ্ধারের ঘটনায় স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে মঙ্গলবার রাতে এ মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা ও মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী ব্যবসায়ী সোহেল রানাকে (৪০)।মঙ্গলবার বিকেলে শহরের পুরোনো আদালত সড়কে অবস্থিত তাঁর প্রেস থেকে ছয়টি ভোটের সিল,একটি কম্পিউটার ও একটি মুঠোফোন জব্দ করে পুলিশ।একই সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার অপর আসামি সৌরভ হোসেন ওরফে শরীফ (৩৪)। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং ওই ওয়ার্ডের মো. শাহজাহানের ছেলে।

পুলিশ জানায়,সৌরভ হোসেন সোহেল রানার প্রেসে ছয়টি ভোটের সিল তৈরির অর্ডার দেন। প্রাথমিক তদন্তে সৌরভ হোসেনের সঙ্গে জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থীর একাধিক ছবি পাওয়া গেছে। এসব তথ্য ও জব্দ করা আলামতের সূত্র ধরে সিল তৈরির পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।তবে সৌরভ হোসেনকে এখনো গ্রেপ্তার করা হয়নি।

ঘটনার পর থেকে সৌরভ হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।তবে লক্ষ্মীপুর পৌর জামায়াতের সেক্রেটারি হারুন অর রশীদ দাবি করেন,সৌরভ হোসেনকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।তিনি বলেন,সিল তৈরির পেছনে কোনো রাজনৈতিক দলের বা প্রার্থীর ইন্ধন রয়েছে কি না,তা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রতিটি কেন্দ্রে জাল ভোট ও ভোট কারচুপি রোধে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির সংবাদ সম্মেলনের পর রাত ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী।এতে দলের লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী রেজাউল করিম অভিযোগ অস্বীকার করে বলেন,গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই।তিনি এ ঘটনাকে ‘মিথ্যাচার ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা’ বলে দাবি করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা জানিয়েছেন,অর্ডার পাওয়ার পরই তিনি সিলগুলো তৈরি করছিলেন।সিল তৈরির পেছনের প্রকৃত উদ্দেশ্য এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না—তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান,উদ্ধার হওয়া সিলগুলো ভোটার প্রশিক্ষণ কিংবা নির্বাচনের দিন ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল কি না—এই দুটি দিক সামনে রেখে তদন্ত চলছে।

  • এই সংক্রান্ত সংবাদ

    নারীবিদ্বেষী মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা, কর্মজীবী নারীর প্রতিবাদী বক্তব্য ভাইরাল
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬

    বরগুনা প্রতিনিধি।।জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।মন্তব্যটিকে নারীর জন্য ‘অত্যন্ত লজ্জাকর ও অবমাননাকর’ আখ্যা দিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে…

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    টিকটক পরিচয়ে ফাঁদ: দেখা করার কথা বলে অপহরণ ও মুক্তিপণ- কালিয়াকৈরে প্রতারক আফরিনসহ চক্র গ্রেপ্তার
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের কালিয়াকৈর এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহার করে প্রতারণা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে আফরিন নামের এক নারীসহ একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ি থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা…

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: জামায়াতে ইসলামীর ‘জনতার ইশতেহার’ ঘোষণা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 19 views
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: জামায়াতে ইসলামীর ‘জনতার ইশতেহার’ ঘোষণা

    লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধার, জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 33 views
    লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধার, জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

    ত্রয়োদশ সংসদ নির্বাচন: সর্বকনিষ্ঠ তিন নারী প্রার্থী, লড়াইয়ে সততা ও প্রত্যয়ের বার্তা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 32 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচন: সর্বকনিষ্ঠ তিন নারী প্রার্থী, লড়াইয়ে সততা ও প্রত্যয়ের বার্তা

    প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তরুণী গ্রেপ্তার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 45 views
    প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তরুণী গ্রেপ্তার

    ফ্যামিলি কার্ডে ২,৫০০ টাকা: বাজেটে চাপ কতটা বাড়বে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 39 views
    ফ্যামিলি কার্ডে ২,৫০০ টাকা: বাজেটে চাপ কতটা বাড়বে?

    মিরপুরে পোশাক কারখানার পিএমের বিরুদ্ধে নারী শ্রমিকদের হয়রানির অভিযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 50 views
    মিরপুরে পোশাক কারখানার পিএমের বিরুদ্ধে নারী শ্রমিকদের হয়রানির অভিযোগ

    জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 55 views
    জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

    গাজীপুরে ১১-দলীয় জোটের জনসভা: ‘রাজার ছেলে রাজা হবে—এই ধারা পাল্টে দেব’ :-জামায়াতের আমির শফিকুর রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 69 views
    গাজীপুরে ১১-দলীয় জোটের জনসভা:  ‘রাজার ছেলে রাজা হবে—এই ধারা পাল্টে দেব’ :-জামায়াতের আমির শফিকুর রহমান

    মেহেন্দিগঞ্জে শিশু ফয়জুল করিম নিখোঁজ, পরিবার উদ্বিগ্ন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 64 views
    মেহেন্দিগঞ্জে শিশু ফয়জুল করিম নিখোঁজ, পরিবার উদ্বিগ্ন

    জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি: পুলিশ ও দলের বক্তব্যে দ্বন্দ্ব

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 54 views
    জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি: পুলিশ ও দলের বক্তব্যে দ্বন্দ্ব

    এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলায় নড়তে আইনজীবীর ফি’ প্রতিঘন্টায় ১২৫০ ডলার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 49 views
    এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলায় নড়তে আইনজীবীর ফি’ প্রতিঘন্টায় ১২৫০ ডলার

    নারীবিদ্বেষী মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা, কর্মজীবী নারীর প্রতিবাদী বক্তব্য ভাইরাল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 48 views
    নারীবিদ্বেষী মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা, কর্মজীবী নারীর প্রতিবাদী বক্তব্য ভাইরাল

    যে আসনে জিতলেই সরকার’—চট্টগ্রাম-৯ ঘিরে জাতীয় রাজনীতির কৌতূহল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 38 views
    যে আসনে জিতলেই সরকার’—চট্টগ্রাম-৯ ঘিরে জাতীয় রাজনীতির কৌতূহল

    টিআইবির সমালোচনার জবাবে অর্থ উপদেষ্টা: সরকারের উন্নয়ন দেখার দৃষ্টি নেই

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 49 views
    টিআইবির সমালোচনার জবাবে অর্থ উপদেষ্টা: সরকারের উন্নয়ন দেখার দৃষ্টি নেই

    মুক্তিযুদ্ধের ইতিহাস জামায়াতের কাছ থেকে জানতে চায় না কেউ: আমীর খসরু

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 46 views
    মুক্তিযুদ্ধের ইতিহাস জামায়াতের কাছ থেকে জানতে চায় না কেউ: আমীর খসরু

    বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের মানববন্ধন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 50 views
    বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের মানববন্ধন

    দ্বৈত নাগরিকত্বের অভিযোগে রিট খারিজ, ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের প্রার্থিতায় বাধা নেই

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 45 views
    দ্বৈত নাগরিকত্বের অভিযোগে রিট খারিজ, ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের প্রার্থিতায় বাধা নেই

    নাম ভাঁড়িয়ে জামিন, ভুলে মুক্তি, আয়নাবাজি কারাগার থেকে বন্দী পালানোর ঘটনা কেন বাড়ছে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 61 views
    নাম ভাঁড়িয়ে জামিন, ভুলে মুক্তি, আয়নাবাজি  কারাগার থেকে বন্দী পালানোর ঘটনা কেন বাড়ছে?

    র‌্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেশন ফোর্স (এসআইএফ)’

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 30 views
    র‌্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেশন ফোর্স (এসআইএফ)’

    বিএনসিসি মোতায়েন নিয়ে উদ্বেগ বিএনপির, অবাধ নির্বাচনে বাধার আশঙ্কা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 27 views
    বিএনসিসি মোতায়েন নিয়ে উদ্বেগ বিএনপির, অবাধ নির্বাচনে বাধার আশঙ্কা

    নির্বাচনে শীর্ষ ১০ ধনী প্রার্থী: বিএনপির প্রার্থীরাই তালিকার শীর্ষে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 35 views
    নির্বাচনে শীর্ষ ১০ ধনী প্রার্থী:  বিএনপির প্রার্থীরাই তালিকার শীর্ষে

    রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে নিহত দুই ব্যক্তির পরিবারকে ১০ কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন নয়—হাইকোর্টের রুল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 20 views
    রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে নিহত দুই ব্যক্তির পরিবারকে ১০ কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন নয়—হাইকোর্টের রুল

    প্রতিরক্ষা চুক্তি অন্তর্বর্তী সরকারের চলমান প্রক্রিয়া: ড. খলিলুর রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 19 views
    প্রতিরক্ষা চুক্তি অন্তর্বর্তী সরকারের চলমান প্রক্রিয়া: ড. খলিলুর রহমান

    টিকটক পরিচয়ে ফাঁদ: দেখা করার কথা বলে অপহরণ ও মুক্তিপণ- কালিয়াকৈরে প্রতারক আফরিনসহ চক্র গ্রেপ্তার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 21 views
    টিকটক পরিচয়ে ফাঁদ: দেখা করার কথা বলে অপহরণ ও মুক্তিপণ- কালিয়াকৈরে প্রতারক আফরিনসহ চক্র গ্রেপ্তার

    স্যুট–টাইয়ের আড়ালে শিশুনির্যাতন: রাষ্ট্র কি মুখ ফিরিয়ে থাকবে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 51 views
    স্যুট–টাইয়ের আড়ালে শিশুনির্যাতন: রাষ্ট্র কি মুখ ফিরিয়ে থাকবে?

    শিশু গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও স্ত্রীসহ চারজন কারাগারে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 14 views
    শিশু গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও স্ত্রীসহ চারজন কারাগারে

    ব্যক্তিগত কারণ দেখিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 20 views
    ব্যক্তিগত কারণ দেখিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

    গৃহপরিচারিকা শিশুকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 12 views
    গৃহপরিচারিকা শিশুকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার

    উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড, অর্থ চাওয়ার অনুরোধ উপেক্ষার আহ্বান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 8 views
    উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড, অর্থ চাওয়ার অনুরোধ উপেক্ষার আহ্বান

    কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: খুলনার জনসভায় তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 8 views
    কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: খুলনার জনসভায় তারেক রহমান

    ইতালির নাগরিকত্ব আইনে বড় সংস্কার: বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য সুখবর

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 14 views
    ইতালির নাগরিকত্ব আইনে বড় সংস্কার: বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য সুখবর

    হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 9 views
    হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি

    এপস্টেইন ফাইলস: কিশোরী নির্যাতন ও ক্ষমতার ছায়া

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 12 views
    এপস্টেইন ফাইলস: কিশোরী নির্যাতন ও ক্ষমতার ছায়া

    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 11 views
    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 9 views
    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 11 views
    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 12 views
    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 9 views
    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 13 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 7 views

    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট: ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 9 views
    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট:  ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 11 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক