লক্ষ্মীপুরে উপজেলা-ইউপি চেয়ারম্যানের হাতাহাতি

কমলনগর(লক্ষীপুর)প্রতিনিধি।।লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দীন আজাদ সোহেল ও ইউপি চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজি জব্বার আলী সড়ক নামে একটি রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার তার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজি জব্বার আলী নামক একটি রাস্তায় ৪ টন টিআর প্রকল্পের আওতায় মাটির কাজ করান।খবর পেয়ে ওই এলাকার বাসিন্দা ও রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দীন আজাদ সোহেল ও তার ছোট ভাই ফরান আযাদ কোয়েল ভেকু মিশন নিয়ে নির্মাণাধীন ওই রাস্তাটি ভেঙে ফেলতে ঘটনাস্থলে উপস্থিত হন।

এ সময় শ্রমিকদের কাজে বাধা দেন তারা।এ নিয়ে স্থানীয় চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সরাফ উদ্দিন আজাদ সোহেলের মধ্যে বাকবিতণ্ডা ঘটে।এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। হাতাহাতির একপর্যায়ে উভয়ের গায়ের জামাও ছিঁড়ে ফেলেন তারা।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই ফরান আযাদ কোয়েলের লোকজন ঘটনাস্থলে গিয়ে ইউপি চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদারের ৬ কর্মীকে মারধর করেন।এ সময় উভয়পক্ষের লোকজন উত্তেজিত হয়ে উঠলে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে চররমিজ ইউপি চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার বলেন,রাস্তার কাজ সম্পন্ন হওয়ার পর উপজেলা চেয়ারম্যান ও তার ছোট ভাই কোয়েল দলবলসহ ভেকু মেশিন নিয়ে রাস্তাটি ভেঙে ফেলতে আসলে আমি কারণ জিজ্ঞাসা করলেই তারা আমার ওপর ক্ষিপ্ত হয়।

রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দীন আজাদ সোহেলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন,দুজনই জনপ্রতিনিধি।এগুলো একেবারে উচিত নয়; তবু আমি উভয়ের সঙ্গে কথা বলব।

  • Related Posts

    নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক আহত, ছয়জন গুরুতর

    নরসিংদী প্রতিনিধি।।নরসিংদীতে পিকনিক শেষে ফেরার পথে সন্ত্রাসী হামলায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।পুলিশ ইতোমধ্যেই দুজনকে আটক করেছে। আজ সোমবার ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম…

    বাগেরহাটে ছাত্রলীগ নেতার পরিবারে নৃশংস হত্যাকাণ্ড

    বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি সাদ্দামের পরিবারের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে।জানা যায়,১১ মাস ধরে কারাবন্দী থাকা নেতার স্ত্রী ও সন্তানকে ঘরে ঢুকে হত্যা করা হয়েছে।নিহত স্ত্রীকে ফ্যানের সঙ্গে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন